আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
১। একবার স্বামী স্ত্রীর বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটি এর সময় বলছে যে, গেলে তাহলে একবারে যাওগা, আর আসা লাগবে না। স্ত্রী ।যাই নি। উল্লেখ যে, স্বামী মনে তালাকের নিয়ত ছিল না, এবং তালাকের কথাও মনে আসে নাই। স্বামীর ধারণা ছিল স্ত্রী যাবে না। শুধু মাত্র মৌখিক বলা দ্বারা কি তালাক হয়ে যাবে?

২। আবার একই স্বামী আরেক দিন স্ত্রী বাড়ি যাওয়া নিয়ে কথা কাটাকাটি এর সময় বলছে যে, যাইলে তাহলে একবারে যাওগা এবং স্বামী মনে তালাকের নিয়ত ছিল না এবং তালাকের চিন্তাও আসে নাই। কিন্তু স্বামীর বাবা ছেলেকে  ফোনে বলে যে  তোমার শশুর কে কি ফোন দিয়ে বলবো যে বউকে নিয়ে যাইতে। ছেলে বলছে হ্যা বল। কিন্তু স্বামীর ধারণা ছিল যে তার শশুর আসবে না বা আসলেও তার স্ত্রী যাবে না। কিন্তু তার শশুর তাকে ফোনে বলে যে তোমার আব্বা মেয়েকে নিয়ে আসতে বলতেছে তাহলে তোমার দাদিকে পাঠায় দেয়। ছেলে বলছে পাঠাই দেন। কিন্তু তার ধারণা ছিল যে, তার দাদি শাশুড়ী তার নাতনি কে সব ঘটনা শুনে রেখে যাবে বা তার স্ত্রী যাবে না। কিন্তু এবার তার স্ত্রী তার দাদির সাথে চলে যাই এবং যাওয়ার সময় বলে যাই তার শাশুড়ীকে যে বাড়িতে গিয়ে তার বাপ মার কাছে শুনবে যে তারা কি চাই। এরপর স্বামী এবং তার বাবা মা, স্ত্রী এবং পরিবারের সঙ্গে কিছু দিন রাগে যোগাযোগ করে নি।পরে আবার তাদের মিলন হয় এবং সহবাসও হয়। এঘটনা ঘটে স্ত্রী র বাপের কারণে, কারণ স্বামী পরিবার একটা মসিবতে ছিল। এটা জানার পরও তার বাপ তার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এঘটনা ঘটে স্ত্রী বাপের উপর রাগের কারণে। শুধুমাত্র মৌখিক বলা দ্বারা কি তালাক হয়ে যাবে। এখন স্বামী অনুতপ্ত যে রাগের মাথায়ও এধরণের কিছু আর বলবে না। স্বামীর মনে ওয়াসওয়াসা কাজ করতে ছিল। বিষয় টি তার স্ত্রী কে  বলে। তারা সিদ্ধান্ত নেয় যে তাহলে তা জানা দরকার।

1 Answer

0 votes
by (770,460 points)
بسم الله الرحمن الرحيم 

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত শয়তান ও জ্বীন থেকে হয়,যার জন্য রুকইয়াহ প্রয়োজন।  রুকইয়া ট্রেনিংয়ের জন্য ক্লিক করুন 

রুকইয়াহ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং ফ্রি সেশনের জন্য নিচের গ্রুপে জয়েন করুন 
⤵ গ্রুপ লিংক:
✅ শুধুমাত্র ভাইয়েরা এই গ্রুপে জয়েন করবেন:
(এই গ্রুপটি শুধুমাত্র ভাইদের জন্য। মেয়ে আইডি দিয়ে কেউ জয়েন করলে তাকে রিমুভ করা হবে।)
✅ শুধুমাত্র বোনেরা এই গ্রুপে জয়েন করবেন:
(এই গ্রুপটি শুধুমাত্র বোনদের জন্য। পুরুষ আইডি দিয়ে কেউ জয়েন করলে তাকে রিমুভ করা হবে।)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
যে বিষয়ে প্রশ্ন করলাম তার সমাধান কি তাহলে ওস্তাদ। 
by (770,460 points)
এটি ওয়াসওয়াসা জনিত প্রশ্ন।
আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকইয়া করা প্রয়োজন। 

রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

No related questions found

...