আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
34 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসসালামু আলাইকুম হুজুর।

আজ থেকে প্রায় ৯ বছর আগে আমার বাবা ঝগড়ার একপর্যায়ে আমার মাকে তিন তালাক প্রদান করেন। কিন্তু এক মাস পর তারা আবার মিলিত হয়ে যান। উল্লেখ্য আমার বাবা কালোজাদুতে আক্রান্ত।তারপরের বছর আমার একটি ভাই হয় । যার বয়স বর্তমানে ৭.৫ বছর।

আমার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় ৬ বছর আগে।শুরু থেকেই আমার স্বামীর শারীরিক সমস্যা।অনেক জটিল রোগে আক্রান্ত তিনি।যৌনচাহিদা প্রায় নেই বললেই চলে। অনেক ডাক্তার দেখিয়েও কোন সমাধান হয়নি।দিন দিন তার সমস্যা বেড়েই চলছে। এজন্য আমি মাঝে মাঝেই তার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। বলি যে আমি সংসার করব না। কিন্তু আমার যাওয়ার যায়গা বলতে আছে বাপের বাড়িই। যেখানে আমার বাবার ইনকাম সম্পূর্ণ হারাম।আমার স্বামী মাঝে মাঝে হারাম মিশ্রিত ভরণপোষণ করেন আমার। আমি এক সন্তানের মা প্লাস বর্তমানে গর্ভবতী।

আমার প্রশ্ন হলো ক) বাচ্চা ডেলিভারির সময় বাবার বাড়িতে যেতে পারব কি এমন অবস্থায় যেখানে খানা হারাম? বাবা মা খুব মন খারাপ করেন আমি কেন যাইনা তাদের বাসায়।

খ) আমার ছোট ভাই যে কিনা তিন তালাক প্রদানের পর হয়েছে সে কি আমার মাহরাম?
গ) বিয়ের সময় প্রাপ্ত গহনায় আমার যাকাত ফরজ হয়। স্বামীর বর্তমান চালচলনে আমি সন্দেহ করি তিনি উক্ত স্বর্ণ হারাম/ হালাল টাকায় ক্রয় করেছেন। আমার কোন ইনকাম সোর্স নেই। এই অবস্থায় যাকাত আদায় করতে হলে আমাকে স্বর্ণ বিক্রি করতে হবে। যার জন্য দোকানে যেতে হবে। কিন্তু দোকানে যাওয়ার অনুমতি আমার নেই।আমার স্বামী আমার যাকাত আদায়ও করেন না।এই অবস্থায় বিপুল পরিমাণ যাকাত আমি আমার হাতখরচ থেকে বাঁচিয়ে অনেক গোপনে কিছু জায়গায় দেই ।তাও সম্পূর্ণ আদায় করতে পারিনা।আমি কি গুনাহগার হব?

ঘ) স্বামীর শারীরিক অক্ষমতার দরুন আমার মন প্রচন্ড বিক্ষিপ্ত থাকে। তিনি অনেক বাজে কথা বলেন আমাকে। কিন্তু তালাক নিলে সন্তানসহ আমাকে বাবার বাড়ি যেতে হবে।যেখানে ইনকাম হারাম?
আমি এখন হারাম থেকে বাঁচতে কোথায় যাব হুজুর?

1 Answer

0 votes
by (812,700 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের পূর্বে নাবালক এবং সাবালক সকল প্রকার মেয়ের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।
ونفقة البنت بالغة والابن بالغا زمنا أو أعمى على الأب خاصة به يفتى 
বালেগ মেয়ে এবং বালেগ পঙ্গু বা অন্ধ ছেলের ভরণপোষণের দায়িত্ব পিতার উপর।এটার উপরই ফাতাওয়া।(আল-উকুদুদ-দুররিয়া-১/৮২) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362

তবে বিয়ের সন্তানের ভরণপোষণের দায়িত্ব স্বামীর উপর।

الفتاوی الھندیة: (563/1، ط: دار الفكر)
ونفقة الإناث واجبة مطلقا على الآباء ما لم يتزوجن إذا لم يكن لهن مال كذا في الخلاصة

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/8853

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(ক) বাচ্চা ডেলিভারির সময় বাবার বাড়িতে গেলেও সামর্থ্য অনুযায়ী খাবার সমপরিমাণ টাকা দান সদকাহ করে নিতে হবে। বিনা জরুরতে না যাওয়াই উচিত।

(খ) আপনার ছোট ভাই যে কি না তিন তালাক প্রদানের পর হয়েছে, তার নসব নামা যেহেতু আপনার মা থেকে প্রমাণিত হবে, তাই সে আপনার মাহরাম হিসেবে বিবেচিত হবে।

(গ) সম্পূর্ণ যাকাতই আদায় করতে হবে। নতুবা গোনাহ হবে। নেসাব পরিমাণের কম স্বর্ণ নিজের মালিকানায় রেখে দিবেন।

(ঘ) স্বামী শারীরিক অক্ষম হলে আপনি তাকে আরো সময় ও সুযোগ দিন। তারপরও ঠিক না হলে, আপনি বিকল্প রাস্তাও গ্রহণ করতে পারবেন। সন্তান জন্ম নিচ্ছে, তার অর্থ হল, তার শারীরিক অবস্থা উন্নতি হতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...