আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
27 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)

প্রশ্নের পটভূমি:
বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার জন্য আসল মানব-কঙ্কাল দিয়ে পড়ার একটা অপসংস্কৃতি বহু বছর ধরে চলে আসছে। একটা সিন্ডিকেট আছে যারা কবর চুরি করে কঙ্কাল স্টুডেন্টদের কাছে চড়ামূল্যে (৩০-৪০ হাজার টাকায়) বিক্রি করে। মেডিকেল স্টুডেন্টরা তাদের কাছ থেকে কঙ্কাল কেনে এবং পড়া শেষ হলে জুনিয়রদের কাছে বিক্রি করে দেয়, এই সাইকেল চলতে থাকে। হারাম জানা সত্ত্বেও একটা বড় সংখ্যক স্টুডেন্ট আর্থিক পরিস্থিতির কারণে বিক্রি করতে বাধ্য হয়।

ifatwa থেকে জানতে পেরেছি কেউ যদি বাধ্য হয়ে কঙ্কাল ব্যবহার করে পড়াশোনা করে, পড়াশোনা করার পর এগুলো দাফন করে দিতে হবে; ডোনেট বা বিক্রি করা যাবে না।

এই হারাম লেনদেনের সাইকেল ভাঙার নিয়তে আমরা কয়েকজন মেডিকেল স্টুডেন্ট মিলে একটি সংগঠন চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। কঙ্কাল কিনে ফেলেছে এমন সিনিয়রদের কাছ থেকে আমরা আমানতস্বরূপ কঙ্কাল সংগ্রহ করি এবং জুনিয়রদের কাছে এই কঙ্কালগুলো দেড় বছর পড়াশোনা করার জন্য আমানত হিসেবে দেই। এবং আমরা নিয়ত রাখি ধীরে ধীরে আর্টিফিশিয়াল কঙ্কালের প্রচলন করে আমাদের কাছে থাকা আসল কঙ্কালগুলোকে দাফনস্থ করব ইনশাআল্লাহ। (এখনই কঙ্কালগুলো দাফন না করার কারণ হলো, মেডিকেল কলেজগুলোতে যতদিন কঙ্কালের চাহিদা থাকবে ততদিন কবর-চোররা নতুন নতুন কবর চুড়ি করতেই থাকবে। এজন্য কোনো অর্থের বিনিময় ছাড়া জুনিয়রদের কাছে আমরা কঙ্কাল-আমানত দিয়ে থাকি যেন তারা কঙ্কাল না কেনে।)

প্রশ্ন:
১. নতুন কবর চুরি থামানোর নিয়তে আমাদের কাছে থাকা কঙ্কাল এখনই দাফনস্থ করছি না। এটা কি আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে? এর জন্য কি গুণাহ হতে পারে?

২. আমাদের কাছে আমানত হিসেবে আসা কিছু কঙ্কালের দুই-একটি হাড়/অস্থি ভেঙে গেছে, পড়াশোনার জন্য এগুলো ব্যবহার হচ্ছে না। এখন এই হাড়গুলো দাফন করার নিয়ম কী? এই হাড়গুলোকে কি পুরো কঙ্কাল সেটসহ একসাথেই দাফন করতে হবে? নাকি বিচ্ছিন্নভাবে শুধু হাড়গুলো দাফন করলেও হবে?

1 Answer

0 votes
by (812,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মেডিকেল স্টুডেন্টরা কবর চোরদের কাছ থেকে কঙ্কাল কেনে এবং পড়া শেষ হলে জুনিয়রদের কাছে বিক্রি করে।

এই হারাম লেনদেনের সাইকেল ভাঙার নিয়তে আপনারা যেই সংগঠন চালাচ্ছেন। অর্থাৎ কঙ্কাল কিনে ফেলেছে এমন সিনিয়রদের কাছ থেকে আপনারা আমানতস্বরূপ কঙ্কাল সংগ্রহ করে এবং জুনিয়রদের কাছে এই কঙ্কালগুলো দেড় বছর পড়াশোনা করার জন্য আমানত হিসেবে দেন।পাশাপাশি আপনাদের দৃঢ় নিয়ত রয়েছে যে, ধীরে ধীরে আর্টিফিশিয়াল কঙ্কালের প্রচলন ঘটলে আপনাদের কাছে থাকা আসল কঙ্কালগুলোকে দাফন করে দিবেন। এভাবে কাজ করতে পারবেন। এটা প্রশংসামুখর কাজ এবং এজন্য সওয়াবও পাবেন।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নতুন কবর চুরি থামানোর নিয়তে আপনাদের কাছে থাকা কঙ্কাল এখনই দাফনস্থ করছেন না। এটা আমাদের জন্য হারাম হবে না।  এর জন্য কোনো গোনাহ হবে না।

(২) বিচ্ছিন্নভাবে শুধু হাড়গুলো দাফন করলেও হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/18764


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 322 views
...