ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মেডিকেল স্টুডেন্টরা কবর চোরদের কাছ থেকে কঙ্কাল কেনে এবং পড়া শেষ হলে জুনিয়রদের কাছে বিক্রি করে।
এই হারাম লেনদেনের সাইকেল ভাঙার নিয়তে আপনারা যেই সংগঠন চালাচ্ছেন। অর্থাৎ কঙ্কাল কিনে ফেলেছে এমন সিনিয়রদের কাছ থেকে আপনারা আমানতস্বরূপ কঙ্কাল সংগ্রহ করে এবং জুনিয়রদের কাছে এই কঙ্কালগুলো দেড় বছর পড়াশোনা করার জন্য আমানত হিসেবে দেন।পাশাপাশি আপনাদের দৃঢ় নিয়ত রয়েছে যে, ধীরে ধীরে আর্টিফিশিয়াল কঙ্কালের প্রচলন ঘটলে আপনাদের কাছে থাকা আসল কঙ্কালগুলোকে দাফন করে দিবেন। এভাবে কাজ করতে পারবেন। এটা প্রশংসামুখর কাজ এবং এজন্য সওয়াবও পাবেন।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নতুন কবর চুরি থামানোর নিয়তে আপনাদের কাছে থাকা কঙ্কাল এখনই দাফনস্থ করছেন না। এটা আমাদের জন্য হারাম হবে না। এর জন্য কোনো গোনাহ হবে না।
(২) বিচ্ছিন্নভাবে শুধু হাড়গুলো দাফন করলেও হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/18764