আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (23 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায,
আমার স্বামীর কাছে আমি তালাক চেয়েছিলাম উনার চারিত্রিক সমস্যার জন্য। উনি তালাক দিতে চাইতেন না। কিন্তু বারবার উনার চারিত্রিক সমস্যা দেখে আমি তালাক দিতে জোর করি। তাকে এক প্রকার ভয় দেখাই যে, সকল প্রমাণ সবাইকে দেখিয়ে দিবো তালাক না দিলে। এবং একসাথে তিনটা তালাক দিতে বলি। আমি তখন ৯ মাসের গর্ভাবস্থায় এবং তিনি মেসেজে এভাবে লিখেন "তালাক তালাক তালাক"।
১. এভাবে এই অবস্থায় আমাদের তালাক তো হয়ে গেছে, তাইনা?? পুনরায় উনার সাথে সম্পর্ক বা বিবাহ তো সম্ভব নয়, তাইনা??


২. তালাকের পর শশুর কি মাহরামই থাকবে??
৩. আমার বিয়ের মোহর ছিলো ২ লাখ ৪০ হাজার। তারা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে স্বর্ণ দিয়েছিলো একভরি। মোহর বাকি ছিলো ৮০ হাজার, এই ৮০ হাজার টাকা আমি মাফ দিয়েছি তালাক নেয়ার সময়। তারা বিয়ের সময় আমাকে দুই সেট জুয়েলারি দিয়েছিলো। এগুলো রুপা নাকি ইমিটেশন তা শিওর জানিনা। প্রশ্ন হচ্ছে এগুলো কি আমার মালিকানার জুয়েলারিই ধরবো? নাকি এগুলো ফেরত দিবো? স্বর্ণ তো মোহর, আমার হক। কিন্তু ওই দুই সেট জুয়েলারিও কি আমার নিজের সম্পদ বলেই গণ্য হবে?
দয়া করে উত্তর দিলে উপকৃত হবো উস্তায।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সৌদী আরবের গ্রহণযোগ্য বিদগ্ধ গবেষক আলেমগণ এ  সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, তিন  তালাকে তিন তালাক-ই পতিত হবে।

সৌদী গবেষকবৃন্দে সিদ্ধান্তের কপি এই -
توصل المجلس بأكثريته إلى اختيار القول بوقوع الطلاق الثلاث بلفظ واحد ثلاثا ___الخ (مجلة البحوث الإسلامية، المجلة الأول، العدد الثالث، سنة 1397 ه)
অর্থ: লাজনাতুত দায়িমা লিল বুহুস ওয়াল ইফতা পরিষদ (সৌদী আরব)- অধিকাংশ সদস্য ওলামায়ে কিরামের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তে উপনিত হয় যে,এক শব্দে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। (মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যা, প্রথম খন্ড, তৃতীয় সংখ্যা, ১৩৯৭ হিজরী)

তিন তালাকই পতিত হবে।স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যাবে।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যা-১২/৩৯১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/18630

আরো জানুন- https://www.ifatwa.info/222

প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) এক সাথে তিন তালাক দিলে কয় তালাক পতিত হবে? তা নিয়ে উলামাদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
হানাফি ফিকহ অনুযায়ী তিন তালাক পতিত হয়ে যায়।
সুতরাং আপনার স্বামী মেসেজে "তালাক তালাক তালাক" লিখে পাঠানোর দরুণ তিন তালাক পতিত হয়ে গেছে।

(২) তালাকের পর শশুর মাহরামই থাকবেন।

(৩) আপনার বিয়ের মোহর ছিলো ২ লাখ ৪০ হাজার। পাত্রপক্ষ আপনাকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে এক ভড়ি স্বর্ণ দিয়েছিলো। মোহর বাকি ছিলো ৮০ হাজার, এই ৮০ হাজার টাকা আপনি মাফ করে দিয়েছিলেন তালাক নেয়ার সময়। তারা বিয়ের সময় আপনাকে দুই সেট জুয়েলারি দিয়েছিলো। এগুলো যদি মহর হিসেবে তারা দেয়, তাহলে মহর হিসেবে গণ্য হবে এবং কর্তন হবে। নতুবা গিফট হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...