আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
32 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
edited by
আস সালামু আলাইকুম,

বয়সও বাড়ছে, এবার ২৪ পূর্ণ হতে যাচ্ছে। আমরা শুধু দুই বোন এবং আমি বড় সন্তান। বাবা ও মধ্যবয়ের শেষ দিকে, নানা জটিল রোগে ভুগছেন। তাই খুব করে চাচ্ছে যতো দ্রুত সম্ভব আমার বিয়ে সম্পন্ন করতে। কিন্তু আমি যেমন দ্বীনদার পাত্র চাই তেমন কোনো প্রস্তাব আসছে না। বেশ কিছু বছর ধরেই পাত্র দেখা হচ্ছে, অধিকাংশই অমুসলিম দেশে বসবাস করে এমন বিয়ের প্রস্তাব গুলোই বেশি আসছে। কিন্তু অমুসলিম দেশে থাকার ব্যাপারে আমার দ্বিধা ও ভয় কাজ করছে, এমনি পরিবার থেকে জানানো হয়েছে ছেলে কিনা প্র্যাক্টিসিং।

প্রশ্ন---

১) আমার কী উচিত হবে কোনো অমুসলিম দেশে বসবাসরত কোনো পাত্রের প্রস্তাবে রাজি হওয়া?

২) নাকি আমি দেশি পাত্র কেই প্রাধান্য দিবো? এবং অপেক্ষা করে যাবো যতক্ষণ না তেমন কোনো ভালো প্রস্তাব না আসছে, যার সাথে সব দিক বিবেচনায় কুফু মিলবে।

জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (812,550 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ)
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬)

অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3447

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার জন্য দ্বীনদার পাত্র বাচাই করা উচিত।চায় দেশী পাত্র হোক বা দাওয়াত ও তাবলীগের নিয়তে অবস্থানরত প্রবাসী পাত্র হোক। অবশ্যই প্রবাসী পাত্রর চেয়ে দ্বীনদার দেশী পাত্র বাচাই করা উচিত ও উত্তম। আপনি ৭ দিন ইস্তেখারা করবেন। তারপর মন যেদিকে সায় দেয়, সেদিকে অগ্রসর হবেন। অমুসলিম দেশে অবস্থানরত কোনো পাত্র যদি দ্বীন পালন নিয়ে নিশ্চয়তা প্রদান না করে, তাহলে এমন পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...