আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম শায়েখ।

১/ সকাল সন্ধ্যার দোয়া যদি ১ বার করে পড়ে পরিবার এর সদস্যদের ফু দিই তাহলে এসব কি কার্যকরী হবে নাকি সবার জন্য আলাদা আলাদা করে পড়তে হবে? স্পেশালি ৩ কুল আর নজরের দোয়া গুলো!

২/ সকাল সন্ধ্যার দোয়া পড়লে পুরো দিনের জন্য নিরাপদ বিশেষ করে নজরের জন্য কি যথেষ্ট?  দিনে যতোই কেও নজর দিক বা যা এসব কি লাগবে না?

৩/ কোনো সগিরা বা কবিরা গোনাহ করলে কি পূর্বের করা নেকি নষ্ট হয় নাকি নেকি আর গোনাহ আলাদা ভাবে কাউন্ট করা হয়?

৪/দয়া করে সুরা বাকারার ফযিলত সংক্ষেপে একটু বলবেন হুজুর।প্রতি সপ্তাহে যদি একবার সুরাতুল বাকারা খতম করি তাহলে কোনো উপকার? নেকী ছাড়া?

৫/নফসকে কন্ট্রোল করার কিছু কার্যকরী আমল বলবেন দয়া করে,প্রচুর সময় নষ্ট হচ্ছে কিন্তু আমি যেন ওগুলো টেরও পাচ্ছি না কিন্তু পরে মারাত্মক আফসোস হয়।
৬/ ইউটিউবের রুকিয়া তেলাওয়াতসমূহ কি ইফেক্টিভ?

جزاك الله خيرا في الدنيا والأخرة

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১/ সবার জন্য আলাদা আলাদা করে পড়তে হবে না। 

২/ সকাল সন্ধ্যার দোয়া পড়লে পুরো দিনের জন্য নিরাপদ। বিশেষ করে নজরের জন্য যথেষ্ট। দিনে যতোই কেউ নজর দিক বা যা এসব কি লাগবে না যদি আল্লাহর হুকুম থাকে।

৩/ কোনো সগিরা বা কবিরা গোনাহ করলে পূর্বের করা নেকি নষ্ট হবে না। বরং নেকি আর গোনাহ আলাদা ভাবে কাউন্ট করা হয়।

৪/ সুরা বাকারার অনেক ফযিলত রয়েছে। বড় ফযিলত হল,  যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হবে, সেই ঘরে শয়তান প্রবেশ করে না।

৫/নফসকে কন্ট্রোল করার জন্য নেককার কার  সংস্পর্শ অতীব জরুরী। এ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

৬/ ইউটিউবের রুকিয়া তেলাওয়াতসমূহ ইফেক্টিভ হবে না। বরং নিজে তিলাওয়াত করতে হবেভ


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...