ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া, তাদেরকে সালাম করা, তাদের সাথে কথাবার্তা বলা, শরয়ী দৃষ্টিকোণে নাজায়েয ও হারাম। শরীয়তে সিলাহ রেহমি বা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখার তাগিদ করা হয়েছে, তবে অবশ্যই শরীয়তের গন্ডির ভিতরে থেকে। বরং শরীয়তের চাহিদা হল, শরয়ী বিধি বিধানের ভিতরে থেকে আত্মীয়তার সম্পর্কের খেয়াল রাখা। যেমন রদ্দুল মুহতার কিতাবে বর্ণিত রয়েছে,
لما فى ردالمحتار مع الدر المختار:
''فإذا نجيز الكلام مع النساء للأجانب ومحاورتهن عند الحاجة إلى ذلك، ولا نجيز لهن رفع أصواتهن ولا تمطيطها ولا تليينها وتقطيعها لما في ذلك من استمالة الرجال إليهن وتحريك الشهوات منهم، ومن هذالم يجز أن تؤذن المرأة''.(کتاب الصلاۃ، باب شروط الصلاة، مطلب في ستر العورة، ج: 3، ص: 72، ط: سعید)
জরুরতের সময় নারীদের জন্য গায়রে মাহরাম পুরুষের সাথে কথা বলা জায়েয। তবে তখনো উচ্ছসিত ভাবে নরম ভঙ্গিতে আকর্ষণীয় করে কথা বলা নিষেধ। কেননা এতে করে ফিতনার দ্বার উন্মোক্ত হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2674
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে বোনের ছেলে যে কি না আবার গায়রে মাহরাম, তার সাথে সুসম্পর্ক না থাকলে কোনো গোনাহ হবে না। আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট হবে না।