১। পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডে যে ছবি থাকে সেই ছবি যদি ফাইলের মধ্যে রেখে নামাজ যে স্থানে পড়া হয় সেই স্থানের সামনে বা একটু ডান দিকের ড্রায়ারে রাখা হয় যা বাইরে থেকে দেখা যায় না এমন স্থানে নামাজ পড়া কি মাকরূহ হবে?
২। এনআইডি কার্ডের ছবি ও মানুষের কোনো ছবি যদি শপিং ব্যাগে রেখে নামাজ যে স্থানে পড়া হয় সে স্থানের সামনে বা স্থানে থেকে একটু ডান দিকে রাখা হয় যা বাইরে একদমই দেখা যায় না এমন স্থানে নামাজ পড়লে নামাজ মাকরূহ হবে?
৩। সুন্নাত নামাজে অন্য সূরা মেলানোর সময় যদি একই আয়াত একাধিবার পড়া হয়, সানা একাধিবার পড়লে, ২ সিজদার মাঝে যে দু'আ পড়া হয় তা পড়ার সময় বেধে গেলে যদি ৩ তাসবিহ পরিমান সময়ের বেশি সময় নিয়ে পড়া হয় ও সালাম ফেরানোর সময় সালাম দিতে গিয়ে বেধে গেলে শুরু থেকে সালাম দিলে কি সাহু সিজদাহ ওয়াজিব হবে?