ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বর্তমান সময়ে বাসায় টাকা-পয়সা রাখা অনেকটা অনিরাপদ।অন্যদিকে সুদ হারাম,এবং সুদী কাজে সাহায্য করাও হারাম।
তাই বলা যায় যে,এসমস্ত ব্যাংকে সেভিংস একাউন্টে টাকা রাখা যাবে না। কেননা তখন ব্যাংক কর্তৃত আইনগতভাবে উক্ত টাকা সুদী কারবারে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকে। যদিও ব্যাংক চাহিবামাত্র গ্রাহককে উক্ত টাকা দিতে বাধ্য থাকে। এজন্যই উলামায়ে কেরাম পরামর্শ দেন যে,উক্ত ব্যাংক সমূহে কারেন্ট একাউন্ট খুলে টাকা রাখতে হবে। কেননা কারেন্ট একাউন্টের টাকা আইনগতভাবে ব্যাংক ব্যবহার করতে পারেনা। যদি কোনো কারণে ঐ সব সুদী ব্যাংক সমূহে কারেন্ট একান্ট খুলা দুস্কর হয়ে যায়, তাহলে সুদ গ্রহণ না করার শর্তে তাতে সেভিংস একাউন্ট খুলে টাকা রাখা যাবে।উলামায়ে কেরাম এ অনুমোদন দিয়েছেন।সুদী ব্যাংকে একাউন্ট খুলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/753
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বর্তমান সময়ে প্রয়োজন বিবেচনায় ব্যাংকে একাউন্ট খুলার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সুদ যা আসবে, তা সদকাহ করতে হবে। তবে মূলধন হালাল থাকবে।(শেষ)
"إن خلط الغاصب المال المغصوب أو الحرام بمال نفسه الحلال، فالصحيح فى مذهب الحنفية أنه يجوز له الانتفاع من المخلوط بقدر حصته فيه، وكذلك يجوز للآخذ منه هبة أو شراء أو إرثا أن ينتفع به بذلك القدر" ( فقہ البیوع2/1054 ط: مکتبۃ معارف القرآن)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/98444
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) এই লভ্যাংশ ব্যবহার করা জায়েয হবে না।
(২) উনি কতটাকা জমা রেখেছেন এবং কতটাকা লাভ পেয়েছেন,তার কোনো হিসাব যদি উনার নিকট না থাকে, তাহলে তিনি ব্যাংককে জিজ্ঞাসা করে জেনে নিবেন। যদি জানার কোনো উপায় না থাকে, তাহলে অধিকাংশ ধারণার উপর আমল করবেন। যদি অধিকাংশ ধারণা হয় যে, ব্যাংকে জমাকৃত মূলধন দ্বারা কুরবানির জন্তু পাওয়া যাবে, তাহলে ঐ টাকা দ্বারা কৃত কুরবানি জায়েয হবে। নতুবা কুরবানি করা জায়েয হবে না।
(৩) যদি জায়েয না হয়, তাহলে কারো কাছ থেকে কর্যে হাসানা নিয়ে কুরবানি করে পরবর্তীতে ডিপোজিটের টাকা থেকে পরিশোধ করলে হবে না।
(৪) যদি ওনি এসব মানতে না চায়, এই টাকা দিয়ে কুরবানী দিয়ে থাকে তাহলে ওনার সন্তানের এই খাবার খাওয়া জায়েজ হবে না। বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/2362