আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
আসসালামু আলাইকুম , আমি আমার এক বিপদগ্রস্থ বোনের হয়ে প্রশ্ন করছি।
"আমার এক বোন ২০বছর  আগে বিবাহ করসিলো পরিবারের অনুমতি ছাড়া। তখন যে ব্যক্তিকে বিয়ে করেছিলো সে ই স্বাক্ষী ও কাজীর বেবস্থা করেছিল।  বছর খানিকের পর ,পরবর্তীতে ৩মাস এর গর্ভকালীন সময় এ এই বিয়ে কে  তার স্বামী অস্বীকার করে, বলে বিয়েটা ফেইক ,স্বাক্ষীদের যেহেতু চিনেনা তাই পেপার্স বা স্বাক্ষী কোনোটার ই  হদিস আর পাওয়া যায়নি  । যার প্রেক্ষিতে সে গর্ভপাত ঘটায়  যেহেতু সে তার পরিবারকে বিয়ের বিষয়টা জানায়নি। এই পুরোটা সময় সে পড়াশোনার খাতিরে হোস্টেল এ ছিল বিধায় অভিভাবক কিছুই জানতোনা।
পরবর্তীতে ১০ বছর পূর্বে তার আবার পারিবারিক ভাবে অন্য ব্যক্তির সাথে বিয়ে হয় যা পরবর্তীতে বিভিন্ন জটিলতার কারণে ৫বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়।  বর্তমানে সে নিজেকে নিয়ে হতাশা গ্রস্থ।  এই প্রেক্ষিতে সে জানতে পারে প্রথম বিয়েটা তার ফেইক ছিলোনা। যেহেতু ফেইক ছিলোনা তাহলে  দ্বিতীয় বিয়ে টা  অবৈধ।  এই মুহূর্তে সে কোনো ধরণের বিয়ে বা ফ্যামিলি র সাথে জড়াতে চাচ্ছেনা। সে তওবা করে দিনের পথে ফিরতে চেষ্টা করছে। তার ভাষ্য মতে , প্রশ্ন হচ্ছে শরিয়া ভিত্তিতে যেহেতু প্রথম বিয়েটা ফেইক ছিলোনা এবং প্রথম পক্ষের স্বামী  বর্তমানে তার ফ্যামিলি নিয়ে settled তাহলে তার কি ডিভোর্স  নেয়া টা জরুরি , যদিও প্রথম পক্ষের স্বামী র সাথে যোগাযোগ পসিবল নয় ? কিভাবে কি করলে আল্লাহ র ক্ষমা পাওয়া যাবে? যেহেতু মনের অজান্তে ও knowledge এর স্বল্পতাআর  বয়স কমের সিদ্ধান্তের কারণে  দ্বিতীয় বিয়েটা জেনার পর্যায়ে হয়ে গেছে তাহলে শরিয়াহ ভিত্তিতে তার সমাধান কি হবে. কি করলে আল্লাহ তালার কাছে ক্ষমার যোগ্য হওয়া যাবে? পরবর্তীতে কি দিক নির্দেশনা তার জন্য প্রযোজ্য?"

আমার বোনের পক্ষ থেকে লিখলাম। তার হেদায়েত এর দোআ চেয়ে শেষ করছি। উত্তর পেলে তাকে জানিয়ে দিবো ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি যদি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হয়, কেবল তখনই বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।

লক্ষণীয় যে,
হানাফি ফিকহের এই মাস'আলার সুযোগ নিয়ে অবৈধ প্রেম ভালবাসাকে গোপন বিয়ের মাধ্যমে হালাল করার অপচেষ্টা বর্তমানে চলছে। এত্থেকে অবশ্যই দূরে থাকতে হবে। গোপন বিবাহ দ্বারা কোনো কল্যাণই দৃষ্টিগোচর হয়না। শয়তানের পদাঙ্ক অনুসরণ এবং জৈবিক চাহিদা পূরণের মত ঘৃণ্য কাজই তাতে পরিলক্ষিত হয়। এবং এই ঘৃণ্য ও জগণ্য চাহিদা পূরণই এই অমসৃণ পথে পা বাড়াতে উদ্বুদ্ধ করে থাকে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2730

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঐ বোনের প্রথম বিয়েটি বিশুদ্ধ ছিল। এখন যে করেই হোক, বোনটি তার প্রথম স্বামীর কাছ থেকে যেভাবেই হোক তালাক নিবে। চায় আফোসে হোক বা কোর্টের মাধ্যমে হোক। মৌখিক তালাকই যথেষ্ট। প্রথম স্বামীর কাছ থেকে তালাক গ্রহণ ব্যতিত ঐ বোনটি অন্য কোথাও বিয়ে বসতে পারবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 205 views
...