আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু মুহতারম মুফতি সাহেব,

১। একজন মুসলিমাহ শৈশব থেকে একটি অশ্লীল অভ্যাসে জড়িত,সে ইস্তিঞ্জার সময় ওয়াশরুমে দীর্ঘক্ষণ পেশাবের রাস্তায় হ্যান্ড শাওয়ার দিয়ে পানি ধরে রাখত এবং এসময় তার মনে বিভিন্ন অশ্লীল চিন্তা আসত।পরবর্তীতে রব্বে কারীমের সীমাহীন দয়ায় সে দ্বীনের বুঝ অনুভব করে এবং সেই নিকৃষ্ট অভ্যাস থেকেও সে বেরিয়ে আসতে চেষ্টা করে।রব্বের দয়ায় সেই অভ্যাস থেকে সে অনেকটাই বেরিয়ে আসতে পারে আলহামদুলিল্লাহ। তবে হায়িযের সময় হায়িযের ব্যথায় সে সেভাবে লজ্জাস্থানে পানি ধরে রাখলে তার ব্যথায় আরাম হয়;যার জন্য সে মাঝে মাঝে ব্যথা সহ্য করতে না পেরে হায়িযের সময় সেই অভ্যাসে জড়িয়ে যায়।

হায়িযের সময় ব্যথায় আরাম অনুভবের জন্য এভাবে লজ্জাস্থানে পানি ধরে রাখা কি তার জন্য জায়িয হবে?পূর্বে রোজার হালতে তার না জেনে এরূপ করার জন্য কি রোজা কাযা করতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রোযা অবস্থায় লজ্জাস্থানে আঙ্গুল দিলে রোযা ভঙ্গ হবে কি না? সেটা নির্ভর করে দু'টি জিনিষের উপর
(১) রোযার কথা স্বরণে থাকা।
(২) ভিজা আঙ্গুল লজ্জস্থানের ভিতরে পৌছানো।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রোজাবস্থায় কোন মেয়ে যদি তার লজ্জাস্থান তথা যোনীতে শুকনো আঙুল প্রবেশ করায়, তাহলে এদ্বারা রোজা ফাসিদ হবে না। অতিতে রোযা রেখে ভিজা আঙ্গুল যতবার লজ্জস্থানে প্রবেশ করা হয়েছে, সেই রোযাগুলোকে কাযা আদায় করতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/95879

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হায়িযের সময় ব্যথায় আরাম অনুভবের জন্য হ্যান্ড ওয়াশ দ্বারা লজ্জাস্থানে পানি স্প্রে করে ধরে রাখা যাবে। তবে রোযা অবস্থায় এভাবে স্প্রে করলে রোযা ফাসিদ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...