আসসালামু আলাইকুম উস্তাদ।
পিরিয়ড ভালো হয়ে যায় ৫-৬দিনেই।এরপরে কোনো ফ্লো থাকে না।কোনো স্রাব আসে না।১০-১২ ঘন্টা অপেক্ষা করার পর স্রাব দেখা যায় হালকা,কিন্তু ঐটাতে কোনো রং থাকে না,স্বচ্ছ থাকে।কোনো রঙিন স্রাব না দেখায় গোসল করে পবিত্র হওয়ার পর ২-৩ ওয়াক্ত নামায পড়ে ফেললে,যোনিমুখে রাখা টিস্যুতে শুধু একটা ব্রাউন বিন্দুর মতো দেখা যায়।বাইরে নিজে থেকে কোনো স্রাব আসেনা,শুষ্ক থাকে।কিন্তু জরায়ুর একটু ভিতরে টিস্যু নিলে বা আংগুল দিয়ে জরায়ুর গভীরে প্রবেশ করালে সেটাতে ঘিয়া বা হালকা স্বচ্ছ ছায় কালার সুতার মতো দেখা যায়।যেহেতু এটা নিজে থেকে ভেসে বাইরের দিকে আসেনা পিরিয়ডের স্রাবের মতো,সেহেতু এটাকে কি পিরিয়ড ধরা যাবে?আর ৩-৪ দিন এমন শুষ্ক থাকে যোনিপথ।পরিপূর্ণ সাদাস্রাব আসা শুরু হয় পিরিয়ড ভালো হওয়ার আরও ৩-৪ দিন পর।এই ৩-৪ দিন কি তাহলে নামায-রোযা ছাড়া থাকব?
(২)সাদাস্রাব দেখে পবিত্র হয়ে গোসলের পর অনেক সময়ই আবার ৩-৬ ঘন্টা পর ঘিয়া বা ফ্যাসকা হালকা হলুদ স্রাব দেখা যায় ১-২টা সুতার মতো।এরপরে আর কিছু দেখা যায় না।তখন কি আবার গোসল করতে হবে।
বিদ্র:পিরিয়ডের সব মাসআলা আমি জানি,পড়েছি অন্বকবার।কিন্তু আমার পবিত্রতা নির্ণয় করতে প্রত্যেক মাসেই দ্বিধায় পরে যাই।