আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
32 views
in কুরবানী (Slaughtering) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমার একজন প্রতিবেশী উনি বেশ কিছু বছর আগে উনার ৩ মেয়ে উনার ,উনার শাশুরি,আর উনার মায়ের এই ৬ জনের আকিকার নিয়াতে একটা গরু দিছিলেন।উনি শুধু মনে মনে নিয়াত করছিলেন যে এদের জন্য আকিকা দিবেন।কিন্তু উনার শশুরের কাছে শুধু বলেছিলেন যে এদের নামে দিতে।কিন্তু আকীকা না কুরবানী দিবেন সেইটা উল্লেখ করে বলেছিলেন না।।এখন উনি সন্দেহ করছেন যে এই আকীকা হয়ছে কিনা??
২।উনি এর মাঝে আরেকটা গরুর নিয়াত করেছিলেন যে যখন আর পালতে পারবেন না তখন গরুটা বিক্রি না করে কুরবানী  দিবেন।তো এই বছর  উনি গরুটানকুরবানী দিতে চাচ্ছেন।কিন্ত উনি ভাবছেন যে অই সময়ের আকীকা যদি না হয় তাহলে এই গরু টা আকিকা আবার দিবেন।।কিন্তু যেহেতু কুরবানীর নিয়াতে রেখেছিলেন তাই এইটা আকীকা দেয়া যাবে কিনা ?নাকি নিয়াতের কারনে উনাকে কুরবানীই দিতে হবে?? একটু জানায়েন ইনশা আল্লাহ্।।এইটা উনার মানত ছিলনা উনি শুধু মনে মনে নিয়াত করেছিলেন।
৩। আকীকা কি দিতেই হয়?? সেরকম সামর্থ্য না থাকলে আকীকা না দিলে কি কোনো সমস্যা হয় ??

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ عَلَى الْمِنْبَرِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
আলক্বামাহ ইবনু ওয়াক্কাস আল-লায়সী (রহ.) হতে বর্ণিত। আমি ’উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছিঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী। আর মানুষ তার নিয়্যাত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশে- তবে তার হিজরত সে উদ্দেশেই হবে, যে জন্যে, সে হিজরত করেছে।]- (সহীহ বোখারী-১)

উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেহেতু নিয়তে আকিকা ছিল, তাই মুখে বলা না হলেও আকিকা আদায় হয়েছে।
(২) যেটাতে কুরবানির নিয়ত করেছেন, সেটা দ্বারা কুরবানি ই করতে হবে। আকিকা দেওয়া যাবে না।
(৩) আকিকা করা সুন্নত। সামর্থ্য না থাকলে, আকিকা করা জরুরী কিছু না। না করলে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 336 views
...