আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in পবিত্রতা (Purity) by (47 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

১) আমি একটি পেটিকোট পরেছি, যেখানে আগে কয়েকবার স্রাব লেগেছিল। তবে এখন কোনো স্পষ্ট দাগ বা ভেজাভাব বোঝা যায় না। গরমের কারণে উরুতে ঘাম হলে সেই পেটিকোটের সাথে লাগে।

এ অবস্থায় কি আমার উরু বা শরীর নাপাক হবে?

২) আমার ডেলিভারি ডেইট কাছাকাছি, অপারগতার কারণে ফরজ নামাজ বসে আদায় করলে হবে?

৩) বারণ করা সত্বেও আমাদের ওয়াই-ফাই লাইন থেকে অনেকে গান নাটক দেখে, পাসওয়ার্ড চেঞ্জ করলে সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে, এক্ষেত্রে গুনাহ না হওয়ার জন্য কি করণীয়?

1 Answer

0 votes
by (814,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7947


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) প্রশ্নের বিবরণমতে আপনার স্রাব লাগা পেটিকোট   উরু বা শরীরের সাথে লাগকর কারণে উরু বা শরীর নাপাক হবে না।

(২) অপারগতার কারণে ফরজ নামাজ বসে আদায় করা যাবে।

(৩) বারণ করা সত্বেও ওয়াই-ফাই লাইন থেকে কেউ গান নাটক দেখলে, পাসওয়ার্ড চেঞ্জ করে নিবেন। অথবা লাইন বন্ধ করে দিবেন। সম্পর্ক কিছুটা অবনতি হতে পারে, এই ভয়ে কোনো পদক্ষেপ না নিলে গুনাহ হবে না। তবে উত্তম হল, লাইন বন্ধ করে দেওয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...