কয়েকজন ব্যক্তি মিলে যদি এমন করা হয় যে,
তারা প্রত্যেকে ১০০০ করে টাকা জমা দিবে প্রতি মাসে। যদি ১০ জন থাকে তাহলে ১০০০০ টাকা হয় এক মাসে। এখন এই টাকা দিয়ে ফোন কেনা হলো। তারপর লটারি করা হলো এই ১০ জনের মধ্যে, যার নাম উঠবে সে মোবাইল ফোনটি পাবে।
[এখানে যদি আগে ফোন কেনা হয়, পরে লটারি করা হয় তাহলে বিধান কি, আর যদি আগে লটারি করা হয় পরে ফোন কেনা হয় তাহলে বিধান কি?]
তার পরের মাসে একইভাবে টাকা জমিয়ে ফোন কিনে লটারি করা হবে, তবে যে আগের মাসে ফোন পেয়ে গেছে সে আর লটারিতে নাম দিতে পারবে না, তবে তাকে টাকা দিতে হবে।
এভাবে চলবে যতদিন না ১০জনের ই ফোন হয়ে যায়। অর্থাৎ ১০ মাস চলবে।
[এখনে ফোন বা তার প্রয়োজনীয় জিনিস কিনবে, অর্থাৎ কেউ ফোন কিনবে, কেউ অন্য কিছু কিনবে]
[প্রত্যেক মাসে সবাইকেই টাকা দিতে হবে, কিন্তু ফোন বা জিনিস(সে যা কিনতে চাই) একবার-ই পাবে ]
এটা শরীয়াতের দৃষ্টিতে হালাল নাকি হারাম?
বি:দ্র: "এদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি-ই সুদের সাথে জড়িত।" কারন তারা ব্র্যাক ব্যংকে কিস্তি তোলার চাকরি করে। আর তাই তাদের বেতনের টাকাটাও সুদ হিসেবে গন্য হবে বলে জানি।"
আর যদি তাদের টাকা সুদ না হতো তাহলে উপরিউক্ত ধরনের লটারি হালাল হবে নাকি হারাম??
বিস্তারিত জানানোর অনুরোধ করছি।