আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
560 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
closed by
কয়েকজন মিলে মাসিক কিস্তি আকারে টাকা জমা দিয়ে লটারির মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো একজনকে ঋণ দেয়া। অতঃপর পরবর্তীতে পূর্বেরজন ব্যতিত অবশিষ্ট সদস্যদের মধ্যে লটারি করে ঋণ দেয়া। এভাবে সর্বশেষ জন পর্যন্ত ঋণ দেয়া। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিস্তিত শামিল থাকা। এটাকে টান সমিতি বলে। এটা কি জায়েয?
closed

1 Answer

0 votes
by (814,710 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্নের বিবরণমতে উক্ত পদ্ধতিটি নিষিদ্ধ লটারির আওতাধীন হবে না। কারণ এখানে প্রত্যেকেই সমান টাকা জমা দিচ্ছেন এবং প্রত্যেকেই তার জমাকৃত পূর্ণ টাকা কালক্রমে ফেরত পাচ্ছেন। এখানে কেউ কম-বেশ পাচ্ছেন না বা কেউই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এখানে লটারি দ্বারা অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। হক বা অধিকার নির্ধারণ করা হচ্ছে না। আর লটারীর মাধ্যমে অগ্রাধিকার নির্ধারণ করা জায়েয তবে হক নির্ধারণ করা জায়েয হবে না। (ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫)

বিঃদ্রঃ
সব রকম লটারী হারামের অন্তর্ভুক্ত না।বরং ঐ সমস্ত লটারী-ই হারামের অন্তর্ভুক্ত, যা দ্বারা কোনো হক্ব বা যোগ্যতা কিংবা মালিকানাকে নির্ধারণ করা হয়।
কিন্তু যদি পূর্ব থেকেই হক্ব বা অধিকার প্রতিষ্টিত থাকে।কিন্তু উভয় সমান সমান হওয়ার ধরুণ কাউকে অগ্রাধিকার দেওয়া যাচ্ছেনা-এমতাবস্তায় একজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য লটারির মাধ্যমে তাকে নির্ধারণ করা হয়,তাহলে এ প্রকার লটারী অবৈধ হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1505


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...