ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্নের বিবরণমতে উক্ত পদ্ধতিটি নিষিদ্ধ লটারির আওতাধীন হবে না। কারণ এখানে প্রত্যেকেই সমান টাকা জমা দিচ্ছেন এবং প্রত্যেকেই তার জমাকৃত পূর্ণ টাকা কালক্রমে ফেরত পাচ্ছেন। এখানে কেউ কম-বেশ পাচ্ছেন না বা কেউই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। এখানে লটারি দ্বারা অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। হক বা অধিকার নির্ধারণ করা হচ্ছে না। আর লটারীর মাধ্যমে অগ্রাধিকার নির্ধারণ করা জায়েয তবে হক নির্ধারণ করা জায়েয হবে না। (ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫)
বিঃদ্রঃ
সব রকম লটারী হারামের অন্তর্ভুক্ত না।বরং ঐ সমস্ত লটারী-ই হারামের অন্তর্ভুক্ত, যা দ্বারা কোনো হক্ব বা যোগ্যতা কিংবা মালিকানাকে নির্ধারণ করা হয়।
কিন্তু যদি পূর্ব থেকেই হক্ব বা অধিকার প্রতিষ্টিত থাকে।কিন্তু উভয় সমান সমান হওয়ার ধরুণ কাউকে অগ্রাধিকার দেওয়া যাচ্ছেনা-এমতাবস্তায় একজনকে অগ্রাধিকার দেওয়ার জন্য লটারির মাধ্যমে তাকে নির্ধারণ করা হয়,তাহলে এ প্রকার লটারী অবৈধ হবে না। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1505