আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
863 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
edited by
কাউন্সিলিং এর উদ্দেশ্যে সাইকলজিস্টকে সমস্যার কথা বললে গিবত হবে কিনা?

স্ত্রীর বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যয় করা কি  সামীর জন্য তার রক্ষনাবেক্ষন হিসেবে কি গন্য হবে? এবং সে জন্য ব্যায় করা কি সামীর করতব্য? উল্লেখ্য যে সামী স্ত্রী একসাথে থাকার জন্য স্ত্রীকে স্টুডেন্ট ভিসা করে সামীর কাছে যেতে হবে। জেনারেল লাইনে পড়াশোনা করতে হবে তার ভিসা বহাল রাখার জন্য, অন্য কোন উপায়ে ভিসা করা সামীর জন্য এই মুহুর্তে কস্টকর হবে।

একজন পুরুষ আলেম এর সাথে একজন মহিলা সমস্যার ব্যাপারে ব্যক্তিগত ভাবে ফোন আলাপ করার ক্ষেত্রে কি মহিলার একজন মাহারাম উপস্থিত থাকা আবশ্যক নয়? আমার পরিবারের অনেকের ধারণা প্রাক্টিকাল ভাবে এগুলো  মানা যায়  না। আমার চিন্তা ধারা ভুল। সঠিক বিধান জানানোর অনুরোধ করছি।

পুরুষ দরজির কাছে জামা বানানো কি গুনাহ? কারণ সে মহিলার মাপ জেনে গেল?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

কাউন্সিলিং এর উদ্দেশ্যে সাইকলজিস্টকে সমস্যার কথা বললে গিবত হবে না।

স্বামী সে তার স্ত্রীর নফক্বা সুকনা তথা বাসস্থান এবং খোরপোষের ব্যবস্থা করবে। যেভাবে সম্ভব সে সেভাবেই করবে।যদি স্বামী তার স্ত্রীকে বিদেশ কোথাও নিজের সাথে নিয়ে যেতে চায়,তাহলে তারও অনুমোদন রয়েছে।যতটাকা খারছ পড়বে,তার সবটাই স্বামী বহন করবে।হ্যা,এতে স্ত্রী শরীক থাকলে ভিন্ন কথা।

একজন পুরুষ আলেমের সাথে ব্যক্তিগত সমস্যা নিয়ে আলাপ করার সময়ে সম্ভব হলে মাহরাম পুরুষকে সাথে রাখা ভালো।তবে যদি একান্তই ব্যক্তিগত কোনো বিষয় হয়,তাহলে মাহরাম ব্যতীতও আলাপ আলোচনা করা যাবে।অনুমোদন থাকবে।

মহিলা দর্জি থাকাবস্থায় পুরুষ দর্জির কাছে জামা না বানানোই উচিৎ।হ্যা,মহিলা দর্জি না থাকলে পুরুষ দর্জির নিকট জামা বানানোর অনুমোদন রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (24 points)
হুজুর বুঝতে পারিনি। দয়া করে বুঝিয়ে বলবেন আমার কি করা উচত।
by (814,710 points)
জ্বী বলতেছি মুহতারাম
by (22 points)
উত্তর দেওয়া হয়নাই উস্তাদ 
by (814,710 points)
জ্বী,উত্তর দেয়া হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...