আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
481 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (46 points)
আসসালামু আলাইকুম।

১. কারো যাকাত হয় ১১ লক্ষ টাকা। তিনি দিয়েছেন ১২ লক্ষ টাকা। যাকাতের নিয়তেই দিয়েছেন। এখন যে এক লক্ষ টাকা বেশি দিয়েছেন সেটা কি পরের বছর যাকাতের টাকার সাথে সমণ্বয় করতে পারবেন? অর্থাৎ পরের বছর তিনি ১০ লক্ষ দিতে পারবেন?

২. কেউ নিয়ত করেছে তিনি মসজিদে কিছু সাদাকাহ করবেন কিন্তু পরবর্তীতে নিয়ত পরিবর্তন করে টাকা টা অন্য জায়গায় সাদাকালো করতে চাচ্ছেন। এভাবে কি করা যাবে? এক জায়গায় নিয়ত করে পরে অন্য জায়গায় দান করা যাবে?

৩. একজন মানুষ নিসাবের মালিক হয়েছেন। এখনো এক বছর হয়নি। তিনি কি অগ্রিম যাকাত আদায় করতে পারবেন?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রূকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত ও যাকাত। কুরআন মজীদে বহু স্থানে সালাত-যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

এক আয়াতে ইরশাদ হয়েছে-
وَ اَقِیْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ ؕ وَ مَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَیْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ۱۱۰
 ‘তোমরা সালাত আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা কর আল্লাহ তা দেখছেন। -সূরা বাকারা : ১১০

অন্য আয়াতে ইরশাদ হয়েছে-
وَ اَقِیْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَ اَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ۵۶
‘তোমরা সালাত আদায় কর, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পার।’-সূরা নূর : ৫৬

★যাকাত মূলত আদায় করতে হয়, বছরান্তে হাতে থাকা সম্পদের উপর ভিত্তি করে। যত সম্পদ থাকবে, তার চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়।

★তবে যাকাত আবশ্যক হবার পর, অগ্রীম দুই এক বছরের যাকাতের টাকা যাকাতের নিয়তের সাথে আদায় করলেও তা আদায় হবে। তবে আগামী বছর আসলে হিসেবে করে দেখতে হবে, কত টাকা যাকাত এসেছিল?
 আর কত অগ্রীম আদায় করা হয়েছে? যদি দেখা যায়, যাকাত বাবদ আরো টাকা দিতে হবে, তাহলে আরো যাকাত আদায় করতে হবে। আর যদি দেখা যায়, অতিরিক্ত আদায় করেছে, তাহলে তা পরবর্তী বছরের যাকাতের সাথে এ্যাড করে নিতে পারবে।

(وَلَوْ عَجَّلَ ذُو نِصَابٍ) زَكَاتَهُ (لِسِنِينَ أَوْ لِنُصُبٍ صَحَّ) لِوُجُودِ السَّبَبِ، (الدر المختار مع رد المحتار، كتاب الزكاة، مطلب استحلال المعصية القطعية كفر باب زكاة الغنم-2/293)
যার সারমর্ম হলো যদি অগ্রীম দুয়েক বছরের যাকাত দেওয়া হয়,তাহলে সেটা ছহীহ হবে।    
,
আরো জানুনঃ 
 
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই এক হাজার টাকা তিনি    
পরের বছর যাকাতের টাকার সাথে সমণ্বয় করতে পারবেন।

অর্থাৎ এক্ষেত্রে তার পরের বছরের যাকাত ১১ হাজার টাকা আসলে তিনি ১০ লক্ষ দিতে পারবেন।
,
(০২)
হ্যাঁ অন্যত্রে তিনি সদকাহ করতে পারবেন।
,
(০৩)
হ্যাঁ দিতে পারবেন।
তবে বছর পূর্ণ হওয়ার সময় যদি দেখা যায় যে তার কাছে আরো সম্পদ জমা হয়েছে,যাতে তার আরো কিছু টাকা যাকাত বেশি আসলে সেই অতিরিক্ত টাকা তখন  যাকাত হিসেবে দিতে হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 676 views
0 votes
1 answer 375 views
0 votes
1 answer 512 views
0 votes
1 answer 339 views
0 votes
1 answer 572 views
0 votes
1 answer 778 views
...