আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
898 views
in পবিত্রতা (Purity) by (48 points)
১। আমি অনেকসময় ময়লা/নাপাক হাত বেসিনে ধুই৷ বেসিনে কোথায় ময়লা পানি গেলো সেখানে তো আলাদাভাবে পানি ঢালা হয়না। এরপর পরবর্তিতে সে বেসিনে হাত ধুতে গেলে পানি ছিটে গায়ে লাগলে করণীয় কি? খুব সাবধানে করলেও পানি ছিটে যায়৷ হাতে লাগলে ধোয়া যায়, তবে শরীরে লাগলে মুশকিল। ছিটে আসা ওই এক-দু ফোটা পানি ধুতে গেলে আবার বেশি জায়গায় ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে করণীয়?

২৷ কাপড়ের নাপাক শুকনো হলে এরপর যদি কিছু রাখা হয় বা পড়ে তবে কি তা নাপাক হবে?
নাপাক শুকনা কাপড়ের  পরে যদি কোন পবিত্র কাপড় রাখা হয়, পরবর্তিতিতে সেই পবিত্র কাপড়টা ভেজা হাত দিয়ে ধরলে কি নতুন কাপড় নাপাক হবে?

৩। বিছানার চাদর ঝাড়া বা সাজানোর ঝাড়ুতে যদি নাপাক লেগে শুকিয়ে যায়, তবে তা দিয়ে যদি পরবর্তিতে চাদর ঝাড়া হয় চাদর নাপাক হবে?

৪৷ বিছানার নাপাক শুকিয়ে গেলে তার উপর বসলে বা শুলে কি কাপড় নাপাক হবে? এরপর ওই কাপড়ে অন্য পবিত্র জায়গায় নামায পড়লে হবে?

৫৷ বিছানার নাপাক শুকিয়ে গেলে সে চাদরে কোন বিছানা ঝাড়ার ঝাটা দিয়ে ওই চাদর ঝাড়লে নাপাক কি সারা বিছানায় ছড়িয়ে পড়বে?

৬। শরীরের কোথাও নাপাক লেগে শুকিয়ে গেলে পবিত্র বিছানায় শোয়া যাবে? পরবর্তিতে গোসলের সময় যদি শরীর ধুয়ে দেয়া হয়!

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) বেসিনে যখন পানির ট্যাপ অন্য রাখা হবে,তখন সাধারণত নাপাকি ধৌত করার পরও আরো কিছু সময় ট্যাপ চালু থাকে,যেহেতু ধৌত করার পরও কিছু সময় ট্যাপ চালু থাকে,তাই সর্বশেষ পানি দ্বারা বেসিন পাক-পবিত্র হয়ে যায়।সুতরাং পরবর্তীতে উক্তর বেসিনে পানির পড়লে,সেই পানির ছিটা কাপড় বা শরীরে লাগলে উক্ত কাপড় বা শরীর নাপাক হবে না।
(২) কাপড়ের নাপাক শুকনো হলে এরপর যদি কিছু রাখা হয় বা পড়ে তবে তা নাপাক হবে না। এবং নাপাক শুকনা কাপড়ের  পরে যদি কোন পবিত্র কাপড় রাখা হয়, পরবর্তিতিতে সেই পবিত্র কাপড়টা ভেজা হাত দিয়ে ধরলে নতুন কাপড় নাপাক হবে না। 
(৩) বিছানার চাদর ঝাড়া বা সাজানোর ঝাড়ুতে যদি নাপাক লেগে শুকিয়ে যায়, তবে তা দিয়ে যদি পরবর্তিতে চাদর ঝাড়া হয়, তাহলে চাদর নাপাক হবে না। 
(৪) বিছানার নাপাক শুকিয়ে গেলে তার উপর বসলে বা শুলে কাপড় নাপাক হবে না।  এরপর ওই কাপড়ে অন্য পবিত্র জায়গায় নামায পড়লে নামায হবে। 
(৫) বিছানার নাপাক শুকিয়ে গেলে সে চাদরে কোন বিছানা ঝাড়ার ঝাটা দিয়ে ওই চাদর ঝাড়লে নাপাকি সারা বিছানায় ছড়িয়ে পড়বে না। 
(৬) শরীরের কোথাও নাপাক লেগে শুকিয়ে গেলে পবিত্র বিছানায় শোয়া যাবে না। পরবর্তিতে গোসলের সময় যদি শরীর ধুয়ে দিলে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংয়োজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 428 views
0 votes
1 answer 389 views
...