আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
510 views
in সালাত(Prayer) by (2 points)
আমার নিজ বাসা চট্টগ্রামে । আমি আমার চাকরির জন্য ঢাকায় থাকি । চট্টগ্রাম এবং ঢাকা দুই জায়গাতেই থাকা হচ্ছে । আমি যদি ২/৩ দিনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আসি অথবা চট্টগ্রাম থেকে ১০/১২ দিনের জন্য ঢাকায় যায় সে ক্ষেত্রে কি আমাকে আমার সলাত কসর পড়তে হবে ??? দুই জায়গার দূরত্ব এবং দিন দুটোই কসর পড়ার বিধানের মধ্যে পড়ে যাচ্ছে ।

1 Answer

0 votes
by (770,460 points)
 باسم ملهم الصدق والصواب حامدا ومصليا 
.
শরীয়তের বিধান হলো কেহ যদি শরয়ী সফরের দুরত্বে কোথাও যায়,এবং সেখানে ১৫ দিনের কম থাকার নিয়ত করে,তাহলে সে কসর নামাজ পড়বে।
আর যদি সেখানে ১৫ দিন বা তার থেকে বেশি থাকার নিয়ত করে,তাহলে সে পুরো নামাজই পড়বে,
কসর করতে পারবেনা।
,
উপরে উল্লেখিত ছুরতে আপনি যদি কোনো বারেই ঢাকাতে ১৫ দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত না করেন,তাহলে  সেখানে (ঢাকায়) এবং সেখানে যাতায়াত কালে আপনি কসরের নামাজ পড়বেন। 
,
ফাতাওয়ায়ে আলমগীরি (مصري ظفير ১/১৩০) তে আছে  
ولا يزال علي حكم السفر  حتي ينوى الإقامة  في بلدة أو  قرية خمسة عشر يوما أو أكثر 
.
অর্থাৎ সে উক্ত স্থানে কসর করতেই থাকবে।
যতক্ষন পর্যন্ত সে উক্ত স্থানে ১৫ দিন বা তার চেয়ে বেশি দিন অবস্থানের নিয়ত না করে।
,
★ ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ (দারুল   ইশাআত ৪/৩১৯)
,
★ উল্লেখ্য যে  চট্রগ্রামে যেহেতু আপনার নিজ  বাসা। তাই সে সেখানে কোনো ক্রমেই কসর করতে পারবেননা
,
والله أعلم بالصواب 
.
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 437 views
0 votes
1 answer 490 views
0 votes
1 answer 652 views
0 votes
1 answer 423 views
0 votes
1 answer 444 views
0 votes
1 answer 414 views
0 votes
1 answer 557 views
...