আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
377 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
১) আমি যদি মাহরাম দের সামনে হাফ হাতা জামা পরি, চুল খোলা রাখি ও টাখনুর একটু উপর পর্যন্ত খোলা থাকে তাহলে কি তা নাজায়েজ হবে? এটা কি বৈধ? উত্তম কি?

২) হসপিটালের নাইট ডিউটি করার সময় যে কয়জন একই পদ এ দায়িত্বরত থাকেন তারা যদি ভাগাভাগি করে সব কাজের দায়িত্ব নেয় এবং ভাগাভাগি করে কিছু মানুষ কিছু সময় ঘুমিয়ে নেয় এবং কিছু মানুষ ডিউটি করে- এভাবে সারারাত পার করে একেক জন ভাগ করে দায়িত্ব পালন করে। তাহলে কি তা হারাম হবে? এর বিধান কি?

এবং যেকোনো সময় ডিউটির কাজে অবহেলা না করে ডিউটি টাইমের মধ্যে যদি ফোন ব্যাবহার করে বা অন্য কোনো বাড়তি কাজ করে তাহলে কি তা বৈধ? এসব কাজ এ কি জনগণের হক্ব নষ্ট হবে?  যেহেতু সরকারি হাসপাতাল।
৩) কেউ যদি ঋতু শেষে ফরজ গোসল করে এবং পরবর্তী ঋতু আসার আগে তার ফরজ গোসল করার মতো কোনো কিছু না হয়- তাহলে সে যদি এই এক মাস আর ফরজ গোসল না করে, এবং সাধারণ গোসলের ৩ টি ফরজ যেমন কুলি, নাকে পানি দেয়া ইত্যাদি না মেনে গোসল করে তাহলে কি তার শরীর নাপাক থাকবে? এইভাবে ফরজ গোসল ছাড়া নরমাল গোসল করলে কি ইবাদাত কবুল হবে?? নামাজ, সিয়াম ইত্যাদি।

1 Answer

0 votes
by (764,700 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [٢٤:٣١] 


ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। {সূরা নূর-৩১}

★মাহরামদের সামনে মহিলাদের সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা,ঘাড় গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর। {ফাতাওয়া হিন্দিয়া-৫/৩২}

★সুতরাং মাহরাম দের সামনে প্রশ্নে উল্লেখিত অঙ্গ প্রকাশ পেলে কোনো গুনাহ হবেনা। 
,
তবে টাখনু থেকে উপরে যেনো কাপড় না উঠে।
এমন কিছু পরিধান করবেন,যা দ্বারা টাখনু থেকে উপরের অংশ ঢেকে থাকে।
,
(০২)
এটা যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে allow থাকে,তাহলে জায়েজ আছে।
,
(০৩)
হ্যাঁ এইভাবে ফরজ গোসল ছাড়া নরমাল গোসল করলে ইবাদাত কবুল হবে।
কোনো সমস্যা নেই।
,
ফরজ গোসল না হলে এসব নিয়ম মানা জরুরি নয়।  
  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 5,828 views
0 votes
1 answer 630 views
...