আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
468 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
closed by
আমি জানি যে প্রানীর ছবি ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসেন না।আমাদের বাসায় দেয়ালে কোনো ছবি টানানো নেই।কিন্তু আমার বিভিন্ন বইয়ের মলার্ট এ ( অর্থাৎ কভার পেইজে) অনেক প্রানীর/কার্টুন এর ছবি আকা থাকে। তো আমার প্রশ্ন হলো এ ক্ষেত্রে আমার করনীয় কি?
closed

1 Answer

0 votes
by (807,660 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
শরীয়ত যে সমস্ত উদ্দেশ্যে কুকুর লালন-পালনের আদেশ দিয়েছে সে সমস্ত উদ্দেশ্যে কুকুর লালন-পালন করলে ফেরেস্তা বাধাপ্রাপ্ত হবে না। অর্থাৎ ফেরেস্তা প্রবেশ করবেন।

হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻃَﻠْﺤَﺔَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ:( ﻟَﺎ ﺗَﺪْﺧُﻞُ ﺍﻟْﻤَﻠَﺎﺋِﻜَﺔُ ﺑَﻴْﺘًﺎ ﻓِﻴﻪِ ﻛَﻠْﺐٌ ﻭَﻟَﺎ ﺻُﻮﺭَﺓٌ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ঘরে কুকুর বা ফটো থাকবে, সে ঘরে ফেরেস্তা প্রবেশ করবেন না।
(সহীহ বুখারী-৩৩২২,সহীহ মুসলিম-২১০৬)

ঐ কুকুর ঘরে থাকলে ফেরেস্তা প্রবেশ করেন না, যে কুকুরকে লালন-পালনের অনুমোদন শরীয়ত দেয় নাই। আর যে কুকুর কে লালন-পালনের অনুমোদন শরীয়ত দিয়েছে,সে কুকুর ঘরে থাকলে ফেরেস্তা প্রবেশ করেন।
(তরহুত-তাসরিব-৬/৩৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1334

ছবি ভিডিও হারাম। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2253

যদি ব্যবহারিক জিনিষে এত ছোট্ট পরিমাণ ফটো থাকে যে, উক্ত ফটোকে জমিনে থাকাবস্থায় দাড়িয়ে সেটার অঙ্গপ্রত্যঙ্গ দৃষ্টিগোচর হয় না, তাহলে এমন ফটো থাকার কারণে উক্ত জিনিষের ব্যবহার হারাম হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1955

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মলাটের ভিতর ছবি থাকলে বা কোনো কিছু দ্বারা ছবি ঢাকা থাকলে তখন রহমতের ফিরিশতার জন্য প্রতিবন্ধকতা তৈরী করবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...