আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
862 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম শায়েখ
জরুরি ভিত্তিতে উত্তর পাওয়ার আশা রাখছি।
আজকে আমার ফুফাতো ভাইয়ের বিয়ের হয়েছে। আগামীকাল ওলিমা খাওয়ানোর জন্যে গরু কেনা হয়েছে। এখন এই গরু জাবেহ'তে কি ওর আকিকার নিয়্যাত করা যাবে কিনা? আর এটা জায়েজ কিনা?

আমি ওদেরকে বিরত রেখেছি এমন নিয়্যাত থেকে। তাড়াতাড়ি উত্তর পাবো আশা করি।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/321 নং ফাতাওয়ায় বলেছি যে,
একটি গরু বা গরু জাতীয় জন্তু তথা মহিষ,উট ইত্যাদি-কে সতজনের পক্ষ থেকে কুরবানি করা যায়।
এক্ষেত্রে শর্ত হল সবার নিয়ত শরীয়ত নির্ধারিত তক্বার্রুব ইলাল্লাহ এর মধ্য থেকে হতে হবে।
অর্থাৎ শরীয়ত যেই সমস্ত স্থানে প্রাণী যবেহের উৎসাহ দিয়েছে।সেই সমস্ত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য কারো থাকতে পারবে না।
যেমনঃ- একজনের উদ্দেশ্য কুরবানি এবং অন্যকারো উদ্দেশ্য যদি আক্বিকা বা ওয়ালিমা হয় তাহলে বৈধ হবে।কেননা আক্বিকা বা ওয়ালিমার কথা হাদীসে এসেছে।
যদি এই সাত শরীকের মধ্যে কারো উদ্দেশ্য শিন্নি বা গোস্ত ভক্ষণ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে এই কুরবানি হবে না।তাই অন্যান্য শরীকদের কুরবানি হবে না।কেননা ইহা তাক্বার্রুব ইলাল্লাহর অন্তর্ভুক্ত নয়।
আল্লাহ-ই ভালো জানেন।


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু ওয়ালিমা এবং আকিকা দু'টি কুরবতে মাকসুদাহ তথা এ দু'টির কথা কুরআন সুন্নাহে এসেছে, তাই এ দু'টিকে একত্রিত করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

–1 vote
1 answer 492 views
0 votes
1 answer 434 views
...