আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,076 views
in পবিত্রতা (Purity) by (106 points)
১)ভেজা হাত একটি নাপাক কাপড়ে লাগে।যদিও হাতে স্পষ্ট নাপাকি লাগে নাই কিন্তু হাত তো নাপাক হবে।এতে কি শুধু ওই হাত ধুয়ে নিলেই হবে? সেসময় আমার অজু ছিল আমার কি অজু ভেঙে যাবে?ওই অজু দিয়ে পড়া নামাজ কি পুনরায় পড়তে হবে?

২) হাতে বা শরীরের কোনো জায়গায় যদি কোনো তরল নাপাকি বা নাপাক পানির ছিটা লাগে।এখন নাপাক পানি লাগলে ওই জায়গা কয়বার ধুতে হবে? ভেজা হাত নাপাক কাপড়ে স্পর্শ করলে হাত নাপাক হয় কিন্তু স্পষ্ট নাপাকি দেখা যায় না।ওই হাতের উপর একবার পানি ঢেলে দিলে কি হাত পাক হয়ে যাবে?নাকি হাত বা শরীরের নাপাক কোনো স্থান ও কাপড়ের মত তিনবার ধুতে হবে?

৩)আমার নাম ইউনূস।আমি এমনি মজা করেই ইউ নুছ নুছ নুছ নুছ এরকম বলছিলাম। ইউনুস যেহেতু একজন নবিরও নাম।এরকম বলার কারণে কি কুফরী হবে?আমার নিয়ত ছিল আমার নাম নিয়ে এরকম মজা করা নবীর নাম নিয়ে না।ঈমান কি থাকবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
নাপাকি শরীরে বা কাপড়ে লাগলে শরীয়তের নিয়ম অনুসারে ধোয়ার পরেই সেটি পাক হয়ে যায়।
আর কিছুর প্রয়োজন নেই।
হাদীস শরীফে এসেছেঃ  

عَمْرُو بْنُ مَيْمُونٍ، قَالَ: سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ [ص:56] فِي الثَّوْبِ تُصِيبُهُ الجَنَابَةُ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ، وَأَثَرُ الغَسْلِ فِيهِ» بُقَعُ المَاءِ

অনুবাদ- আমার বিন মাইমুন রহঃ সুলাইমান বিন ইয়াসার রাঃ কে বীর্য লাগা কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন,হযরত আয়শা রাঃ বলেছেন, “আমি রাসূল সাঃ এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম তারপর তিনি নামাযের জন্য বের হতেন এমতাবস্থায় যে,কাপড়ে পানির ছাপ লেগে থাকতো। {সহীহ বুখারী, হাদীস নং-২৩১, ২২৯}

অন্যান্য হাদীসে এসেছে-

يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ

আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,  
 প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনাত হাত ভালোভাবে ধোয়াই যথেষ্ট, আর কিছুরই প্রয়োজনীয়তা নেই।
"নাপাক কাপড়ে হাতের স্পর্শ" এটি অযু ভেঙ্গে যাওয়ার কারন নয়।
তাই আপনার অযুর কোনো সমস্যা হবেনা, আপনার নামাজ পুনরায় পড়তে হবেনা।   
,
(০২)
এক্ষেত্রে একবার ভালোভাবে ধোয়ার দ্বারাই হাত/শরীর পাক হয়ে যাবে।

(০৩)
না,প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ঈমানের কোনো সমস্যা হবেনা।    


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+2 votes
1 answer 818 views
0 votes
1 answer 902 views
0 votes
1 answer 375 views
...