আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
2,050 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
হাতে যদি কলমের কালি লাগে এবং সেটা না উঠিয়ে যদি অজু করা হয়, সেক্ষেত্রে কি অজু হবে? যদি না হয় তবে কতটুকু উঠালে অজু হবে নাকি সম্পূর্ন উঠিয়ে ফেলতে হবে?

1 Answer

0 votes
by (806,910 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীর এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না।
যথা সম্ভব সন্দেহের উর্দে থাকাই ভালো।সে হিসেবে যতটুকু সম্ভব হাতে লেগে থাকা কালির সম্পূর্ণকেই পরিস্কার করে নিতে হবে।যাতেকরে কালি প্রতিবন্ধক হিসেবে না দাড়ায়।

আমাদের ধারণা মতে সাধারণ কলমের যে কালি তা  হাতে লাগার পর যথাসম্ভব পরিস্কার করে নিলে যে চিহ্ন বাকী থাকে, সেই চিহ্ন পানি পৌছতে প্রতিবন্ধক হয়ে দাড়ায় না।সে হিসেবে অজু সহীহ হবে।তবে কালি লেগে গিযে জমাট বেধে গেলে তখন সেটা প্রতিবন্ধক হয়ে দাড়িয়ে যাবে।
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1024


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 783 views
0 votes
1 answer 314 views
...