আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
830 views
in হালাল ও হারাম (Halal & Haram) by

আসসালামু আলাইকুম।  যদি কোন মহিলা ডিজাইন করে চুল কেটে থাকে (যেমন সামনে ছোট, পেছনে বড়)  এমতাবস্থায় তিনি যদি উমরাহ করতে যান, তাহলে উমরাহ সম্পন্ন করার পর  তিনি কিভাবে চুল কাটবেন? মানে শুধু পেছনের অংশ কাটলেই হবে নাকি সামনে পিছনে সব দিক থেকেই চুল কাটতে হবে?

1 Answer

+1 vote
by (485 points)

ওআলাইকুম ওয়াস্সালাম। হাদীস ও ফিক্বহ-ফাতওয়ার কিতাব থেকে যা পাওয়া যায়, প্রাপ্ত বয়স্কা মেয়েদের জন্যে মাথার চুল এমনভাবে কাটা যা দেখতে পুরুষের মতো, বা তার কাছাকাছি মনে হয়, তা জায়েয নয়। তাছাড়া এটা ওয়েস্টার্ণ কালচারও বটে যাদের অনুসরণ করতে হাদীসে নিষেদ এসেছে। তবে চুলের মাথা সমান করার জন্য চুলের মাথায় সাধারণ একটু কাটতে পারবে।
## প্রশ্নেন দ্বিতীয় অংশ , উমারাহে চুল কাটা প্রসঙ্গে: সামন-পিছন বলে কোন নির্দিষ্ট নেই, যেখান থেকে ইচ্ছা অল্প কেটে নিলেই চলবে। তবে উল্লেখিত প্রশ্নে পিছনের দিক থেকে কাটাই অধিক যুক্তিযুক্ত। আশাকরি জবাব বুঝতে পেরেছেন।
মুহা. আরিফুল ইসলাম
ফিকহ-ফাতওয়া ডি, আই ও এম.।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 547 views
0 votes
1 answer 506 views
...