আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
480 views
in পবিত্রতা (Purity) by (89 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু । আমার কিছু প্রশ্ন ছিল। দয়া করে উত্তর দিবেন।

১/ আমি বাইরে আছি। আমার প্যাণ্ট এ নাপাকি লেগে গেল। এখন নাপাকি এর স্থান নির্ণয় করাও সম্ভব নয় আবার নামাজ এর সময় হয়ে যাচ্ছে। বাইরে আছি বলে প্যাণ্ট বদল করাও সম্ভব নয়। এক্ষেত্রে কি করণীয়??
২/ যদি পোষাক এ নাপাকি লেগে যায় সেক্ষেত্রে এমন কোন উপায় আছে যাতে সেটা পবিত্র করে ব্যবহার করা যাবে, নাকি সেটা ধুতে দিতে হবে?
৩/ সাবান ব্যবহার এর মাধ্যমে কি একবার এই নাপাকি চলে যায় নাকি সাবান দেওয়ার পর ও বারবার ধুয়ে সেটার নাপাকি তুলতে হবে?
৪/ দুনিয়া এর প্রতিটি তর্ক কিংবা ঝগড়া এর ফয়সালা আখিরাত এ হবে, এটা কি সঠিক?? তাহলে উলামায়ে কেরাম দের ফতোয়া এর মধ্যে অনেক সময় ভিন্নতা আসে যেটা স্বাভাবিক - এটার ও কি ভুল বা ঠিক কোন ফতোয়া সেই বিচার কি হবে??
৫/ ইব্লিশ একজন ই ছিল জ্বীন দের মধ্যে বাকি আমি যদ্দুর জানি, তাহলে তার বংশবৃদ্ধি হল কিভাবে?? তার সাঙ্গ পাঙ্গ কিভাবে আসল??
৬/ যদি কেও বলে ফেলে আমি শয়তান এর অনূসারী হয়ে যাব (মজা করে কিংবা হতাশা থেকে কিংবা রাগ এর মাথায়) এটা কি শির্ক হবে??

জাজাকাল্লাহু খইরন। আমার জন্য দুয়া করবেন মনে করে। আমার আত্মিক, ইমানি উন্নতি যাতে হয় এবং আমার সমস্যা গুলো যাতে দূর হয়ে যায় সেজন্য দুয়া করবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
এক্ষেত্রে আন্দাজ করে প্যান্টের ঐ অংশকে ধৌত করে নিবেন।এবং অজু করে নামায পড়ে নেবেন।তারপর কাপড় পাল্টিয়ে আবার উক্ত নামাযকে দোহড়িয়ে নিবেন।

(২)
কাপড়ে নাপাকি লাগার পর পবিত্র করার একমাত্র রাস্তাই হল, উক্ত কাপড়কে ধৌত করা।

(৩)
পবিত্র করার পদ্ধতিঃ
পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ
যথা-
(ক) দৃশ্যমান নাজাসত
(খ)অদৃশ্যমান নাজাসত

(ক)কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে  দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।
(খ)কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪,জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭) বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/118

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কাপড় পবিত্র করার সময়ে সাবান দিয়ে ধৌত করার কোনো বিষয় নয়, বরং বিষয় হল, দৃশ্যমান নাজাসত কি না? তিনবার ধৌত করা হয়ে কি না?

সুতরাং দৃশ্যমান নাজাসতকে সাবান দ্বারা ধৌত করে যদি নাজাসতকে দূর করে দেয়া হয়, তাহলে উক্ত কাপড় পবিত্র বলে গণ্য হবে। আর দৃশ্যমান নাজাসত না হলে যদি তিনবার নিংড়িয়ে ধৌত করে দেয়া হয়, তাহলেও কাপড় পবিত্র হয়ে যাবে।

(৪)
দুনিয়াতে যে সমস্ত অমিমাংশিত বিষয় রয়েছে বা ভূল সিদ্ধান্ত রয়েছে, বা যেসব বিষয়ে ইখতেলাফ রয়েছে, সেগুলোর ফয়সালা আল্লাহ কিয়ামতের দিন করবেন। আর যেসমস্ত বিষয়ের মিমাংশা হয়ে গেছে, সেগুলোর আর নতুন করে ফয়সালা হবে না।

(৫)
তাকে আল্লাহ তা'আলা প্রজনেনর ক্ষমতা দিয়েছেন।সে স্ত্রী ব্যতিত ডিমের মাধ্যমে প্রজনন করতে পারে।

(৬)
এটা শয়তানের কাজ।সুতরাং কেউ মনে প্রাণে বললে, সে কাফির হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
+1
সংযোজন ও সংশোধন করতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...