আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
723 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (26 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।

১)আমি লাস্ট প্রশ্নে কিছু স্পষ্ট মুখ চোখ নেই বা মানুষের ছায়ার ছবি দিয়েছলাম, যেগুলো ইসলামিক পোস্টের ব্যাকগ্রাউন্ডে  ইউজ করা যাবে নাকি বলেছিলাম।উত্তর দিয়েছিলেন ''না''।কিন্তু কেন বুঝতে পারি নি।বিভিন্ন শায়খগণ যেমন ড.মনজুর ই ইলাহী,শায়খ আহমাদুল্লাহ ও তাদের ফেসবুকের দ্বীনি পোস্টে,টাইপোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে এ ধরণের ছবি ইউজ করে থাকেন। নিচে তাদের কিছু পোস্টের স্ক্রিনশট দেয়া হলো:

★https://photos.app.goo.gl/S1rExMrWaXAML8KR8

★https://photos.app.goo.gl/r5USPK3tnhgG2ygp8

★https://photos.app.goo.gl/9WMnv2W3zqFRBnUy9

★https://photos.app.goo.gl/qHHuXQkJybnjJQ9r8

★https://photos.app.goo.gl/h8avb8czwJpHwouN7

 বিষয়টি বিস্তারিত বলবেন প্লিজ।
২)পড়ালেখার প্রয়োজনে স্যারের সাথে মেসেঞ্জারে এড হওয়া যাবে?কোনো প্রশ্ন থাকলে করা যাবে?যদি শুধু পড়ালেখা সংক্রান্ত কথাই বলি..?

৩)আমি আগে অনেক ভালোভাবে পড়ালেখা করতাম।রেজাল্টও ভালো আসতো।মানুষ অনেক প্রশংসা করতো।এখন পড়ালেখা অতটা করতে মন চায় না।পড়ায় মনই বসে না।কিছু মুখস্থ করলে ভুলে যাই,মুখস্থও তাড়াতাড়ি হয় না।

★এটি কি বদনজরের ফলে হতে পারে?

★হয়ে থাকলে এর থেকে মুক্তির উপায় কি?

★যে কেউ প্রশংসা করার সময় কিভাবে বুঝবো বদনজর লাগবে কি না?বদনজর থেকে বাচার উপায় কি

৪)কিভাবে প্রশংসা করলে বদনজর লাগবে না

৫)ধরুন,একটা ভালো ফলাফল করলাম,এখন এটা কি কাউকে জানাবো না,বদনজর এর ভয়ে?

৬)তাশাহহুদ ও দরুদ পরার পরে সালাম ফিরানোর জন্য ঘাড় ঘুরিয়েছিলাম(কোনো শব্দ উচ্চারণ করি নি),তখন মনে হলো দুআ মাসুরা পড়ি নি।এমতাবস্থায় সাথে সাথে আবার সামনের দিকে ঘাড় ঘুরিয়েছি এবং তারপর সালাম ফিরিয়েছি।নামাজ কি ফাসিদ হবে নামাজের সময় অন্য দিকে ঘাড় ঘুরানোর(অনিচ্ছাকৃত)জন্য?

৭)নামাজের ৪র্থ রাকাতে ১টি সিজদা দেওয়ার পর মনে হলো(সম্পূর্ণ নিশ্চিত নই) ৩য় রাকাতে বোধহয় ১টি সিজদা দিয়েছিলাম। তখন ৪র্থ রাকাতের ২য় সিজদাটি আদায় করে আরো একটি সিজদা দিয়ে তাশাহহুদ, দুরুদ পড়ে নামাজ শেষ করে সাহু সিজদা দিয়েছি।নামাজ কি আদায় হয়েছে?

৮)সন্ধ্যার সময় বাতি জ্বালাতে হবে,এ সম্পর্কে কোনো নির্দেশনা আছে কি?

নাকি এটি কুসংস্কার ?

৯)একটা ভাত ফেললে তা ৭০ গজ সাপ হবে,এটি কি সত্য

১০)অনেকে বলে সাপা বাতাস লাগছে,সেই বাতাস আবার মাথায়ও ওঠে।এগুলো কি সত্য?

দেখা যায় যে কারো কাছে ঝাড়লে বাতাস বা বাতাসের বিভিন্ন খারাপ প্রভাব নেমেও যায়।

আর ঝারার ক্ষেত্রে ফকিরেরা(চলতি ভাষায়) মাটিতে হাত নাকি এরকম কোথাও রেখে আস্তে আস্তে সামনের দিক থেকে শরীর স্পর্শ করে নিচ থেকে উপরের দিকে হাত উঠায়।মাথায় থামলে তাকে বাতাস মাথায় উঠা বলে।

★এগুলো বিশ্বাস করা কি শিরক?

★মহিলাদের ক্ষেত্রেও পুরুষ ফকিররা এরূপ করে থাকে।যা খুবই জঘণ্য মনে হয়।এক্ষেত্রে করণীয় কি?

১১)আমার জমি,আমার গাছ,আমার বাড়ি,এগুলো বলা কি শিরক?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
ছবি ভিডিও শরীয়তের দৃষ্টিতে হারাম।হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
عن ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ :( ﻣﻦ ﺻَﻮَّﺭ ﺻﻮﺭﺓ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛُﻠِّﻒ ﺃﻥ ﻳَﻨْﻔُﺦ ﻓﻴﻬﺎ ﺍﻟﺮُّﻭﺡ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻟﻴﺲ ﺑﻨﺎﻓﺦ )
তরজমাঃ- ইবনে আব্বাস রাঃ বলেন, আমি নবী কারীম সাঃ কে বলতে শুনেছি, যে তিনি বলেছেন,
যে ব্যক্তি পৃথিবীতে কোন(জানোয়ারের) ছবি আকবে,কিয়ামতের দিন তাকে দায়িত্ব দেয়া হবে,সে যেন উক্ত ছবির ভিতরে রূহ প্রদান করে, অথচ রূহ প্রদান করা তার জন্য কস্মিনকালে ও সম্ভব হবে না(অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে আযাব প্রদান করা হবে)(সহীহ বুখারী -৫৬১৮)

ﻭَﻗَﺎﻝَ : ﺇﻥْ ﻛُﻨْﺖَ ﻻَ ﺑُﺪَّ ﻓَﺎﻋِﻼً ﻓَﺎﺻْﻨَﻊِ ﺍﻟﺸَّﺠَﺮَ ، ﻭَﻣَﺎ ﻻَ ﻧَﻔْﺲَ ﻟَﻪ
হযরত ইবনে আব্বাস রাঃ কে এক ব্যক্তি ছবি আকার অনুমতি প্রার্থনা করলে তিনি উত্তরে বললেনঃযদি তোমার ছবি একে উপার্জন করতেই হয় তাহলে তুমি গাছের ছবি আকো বা এমন ছবি আকো যাতে কোনো প্রাণীর ছবি নেই।(সহীহ বুখারী- ২২২৫) বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/2253

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রাণীর ফটো হারাম ও নাজায়েয। দ্বীন প্রচারের স্বার্থে দ্বীনি জনসমাবেশের ফটো বা ওয়াজ নসিহতের ফটো কিংবা ওয়াজ নসিহতের ভিডিওর বেলায় ফুকাহায়ে কেরামগণ রুখসত দিয়ে থাকেন।
তাছাড়া পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্টান বা ব্যাংক একাউন্টের ব্যাপারে ফুকাহাগণ রুখসত দিয়ে থাকেন।
এছাড়া অন্য কোনো কাজের জন্য ফটো ব্যবহার জায়েয নয়। কারো ব্যবহার শরীয়তের দলীল হতে পারে না।

(২)
যদি সেই গ্রুপে আরো নারীরা থাকেন, এবং এতে গায়রে মাহরাম ক্লাসমেটের সাথে বা স্যারের সাথে অযথা আলাপ না হয়, তাহলে এমন গ্রুপে যুক্ত হওয়া যেতে পারে।

(৩)
সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দু'আ করুন।
না, এটা বদ নজর নয়। বরং আপনি মনযোগ সহকারে পড়ার চেষ্টা করুন।

(৪)প্রশ্নটা অস্পষ্ট। স্পষ্ট করে লিখবেন।

(৫)
জ্বী,জানাবেন বা জানাতে কোনো সমস্যা নেই।

(৬)
না, নামায ফাসিদ হবে না।

(৭)
জ্বী, নামায হয়েছে।
(৮)
সন্ধ্যার সময় বাতি জ্বালানো কুসংস্কার।

(৯)
একটা ভাত ফেললে তা ৭০ গজ সাপ হবে,এমন কোনো কথা কুরআন হাদীসের কোথাও আমরা পাইনি।

(১০)
না, এরকম কোনো কথা ইসলামে নেই।

(১১)
না, শিরক নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (26 points)
১)তাহলে কি দ্বীন প্রচারের জন্য এ ধরণের ছবি ইউজ করা যাবে?
২)এটি কোনো গ্রুপ নয়।বরং পারসোনালি স্যারের সাথে এড হওয়ার কথা বলেছি।হওয়া যাবে?
by (814,710 points)
(১)জ্বী, দ্বীন প্রচারের স্বার্থে ছবি ব্যবহার করা যাবে। তবে শর্ত হল, দ্বীন প্রচারের বাস্তব প্রয়োজনিয়তা থাকতে হবে। 
(২) যদি এখানে আরো ছাত্রী থাকেন, তাহলে আপনি উক্ত গ্রুপে শিক্ষার স্বার্থে জয়েন হতে পারবেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...