আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
1,000 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামুআলাইকুম উস্তায। একটি টেলিগ্রাম চ্যানেলে মাহরাম চার্ট তৈরির কাজ চলছে। সেখানকার এডমিনেরা চাচ্ছেন একটু বিস্তারিতভাবে চার্টটি তৈরি করতে। কিন্তু আসলে বিস্তারিতভাবে নেটে পান নাই তারা। নিচে তাদের প্রশ্নগুলো দেয়া হলো -

দাদা/নানা পর্যায়ঃ

১. আপন দাদা-নানা শ্বশুর, ( এখানে কি তাদের উর্ধ্বতন পুরুষগণ ও হবে?)

২.দুধ দাদা ও নানা শ্বশুর ( এখানে কি তাদের উর্ধ্বতন পুরুষগণ ও হবে?)

৩. নানা/নানার আপন/সৎ/দুধ ভাই( এখানে কি তাদের উর্ধ্বতন পুরুষগণ ও হবে?)

৪. দাদা/দাদার আপন/সৎ/দুধ ভাই ( এখানে কি তাদের উর্ধ্বতন পুরুষগণ ও হবে?)

৫. দুধ সম্পর্কীয় দাদা, নানা, তাদের উর্ধ্বতন পুরুষগণ

বাবা / চাচা পর্যায় (এখানে কোনো প্রশ্ন নেই,তবু ঠিক আছ কিনা দেখার অনুরোধ রইলো)
১. আপন/দুধ শ্বশুর

২. অসিন/সৎ/দুধ চাচা

৩. আপন/সৎ/দুধ পিতা

৪. আপন/সৎ/দুধ মামা

৫. দুধ সম্পৰ্কীয় পিতা, চাচা, মামা, তাদের উর্ধ্বতন পুরুষগণ

১. সৎ ভাই

২. আপন ভাই

৩. দুধ ভাই

স্বামী/সন্তান

১. স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র

২. আপন/সৎ/দুধ ভাইয়ের ছেলে

৩. আসন/সৎ/দুধ বোনের ছেলে

৪. আপন/দুধ সম্পৰ্কীয় মেয়ের স্বামী

সন্তানের সন্তান

১. আসন/সৎ/দুধ ছেলের ছেলে, তাদের ঔরসজাত পুত্র সন্তান

২. আপন/সৎ/দুধ মেয়ের ছেলে, তাদের ঔরসজাত পুত্র সন্তান

1 Answer

+1 vote
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2722 নং ফাতাওয়ায় বলেছি যে,
নারীদের মাহরাম পুরুষ।
১-বাপ, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন ক্রমানু পুরুষগণ।
২-সহোদর ভাই, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৩-শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তাদের উর্ধ্বতন ক্রমানু পুরুষগণ।
৪-আপন ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে এবং তাদের ঔরষজাত পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের স্বামী।
৫-স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র।
৬-ভাতিজা, ভাগিনা তথা সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই ও বোনের ছেলে ও তাদের অধঃস্থন কোন ছেলে।
৭-আপন চাচা অর্থাৎ বাপের সহোদর, বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাই।
৮-আপন মামা তথা মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাই।
৯-দুধ সম্পর্কীয় ছেলে, উক্ত ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়ের স্বামী।
১০-দুধ সম্পর্কীয় বাপ, চাচা, মামা, দাদা, নানা ও তাদের উর্ধ্বতন ক্রমানু পুরুষগণ।
১১-দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরষজাত যে কোন পুত্র সন্তান।
১২-শরীয়ত অনুমোদিত বৈধ স্বামী।
১৩-যৌন শক্তিহীন এমন বৃদ্ধ, যার মাঝে মহিলাদের প্রতি কোন আকর্ষণ নেই আবার মহিলাদেরও তার প্রতি কোন আকর্ষণ নেই।
১৪-অপ্রাপ্ত বয়স্ক এমন বালক যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।

পুরুষের মাহরাম নারী।
১-মা।
২-দাদি।, নানী ও তাদের উর্ধ্বতন ক্রমানু মহিলাগণ।
৩-বোন [আপন হোক বা দুধ বোন বা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় হোক]।
৪-আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে, এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান ও ছেলে সন্তানদের স্ত্রী।
৫-বিবাহিত বৈধ স্ত্রী এবং যে স্ত্রীর সাথে দৈহিক মিলন সংঘটিত হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যা সন্তান। স্ত্রীর মা অর্থাৎ শ্বাশুরী, দাদী শ্বাশুরী।
৬-ফুপু, তথা পিতার সহোদর বোন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন।
৭-খালা তথা মায়ের সহোদর বোন, বৈমাত্রেয় বোন ও বৈপিত্রেয় বোন।
৮-ভাতিজি, তথা সহোদর, বৈপিত্রেয় ও বৈমাত্রেয় ভাইয়ের মেয়ে তাদের অধঃস্থন কন্যা সন্তান।
৯-ভাগ্নি তথা সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের অধঃস্থন কন্যা সন্তান।
১০-দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধঃস্থন যে কোন কন্যা সন্তান ও দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রী।
১১-দুধ সম্পর্কীয় মা, খালা, ফুপু, নানী, দাদী ও তাদের উর্ধ্বতন ক্রমানু মহিলাগণ।
১২-দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোন কন্যা সন্তান।
১৩-যৌন শক্তিহীন এমন বৃদ্ধা যার প্রতি পুরুষের কোন প্রকার আকর্ষণ নেই।
১৪-অপ্রাপ্ত বয়স্কা এমন মেয়ে যার প্রতি পুরুষের এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি।(সংগৃহীত)


আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন।জাযাকাল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (14 points)
স্বামীর দুধ পিতা কি স্ত্রীর দুধ শ্বশুর হিসেবে গণ্য হবে এবং মাহরাম হবে? 
by (14 points)
নানা বা দাদার দুধ ভাই কি মাহরাম হবে? আব্বার দুধ ভাই কি মাহরাম হবে? 
by (814,710 points)
স্বামী দুধ পিতা স্ত্রীর দুধ শশুড় হিসেবে গণ্য হবে।
by (814,710 points)
দাদা বা নানার দুধ ভাইও মাহরাম হিসেবে বিবেচিত হবে।
by
চাচাত দাদী বা চাচাত নানি কি মাহরাম হবে?
by (814,710 points)
চাচাত দাদি বলতে বাবার চাচি,এবং চাচাতো নানি বলতে বাবার চাচাতো ভাইয়ের নানি।
এরা মাহরাম নন।সুতরাং তাদের সাথে বিয়ে শাদি জায়েয হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 488 views
...