আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
514 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
একজন মেয়েকে কাবিননামার কথা বলে আকদের সাক্ষর নেওয়া হয়েছে। মেয়েটি বা মেয়েটির মা-বাবা এটা জানতো না। ছেলের মামা ও মেয়ের চাচাতো ভাই ও কাজী জানতো। এই অবস্থায় এই বিয়ে কী বৈধ শরীয়তসম্মতভাবে?

1 Answer

0 votes
by (805,980 points)

জবাবঃ-
যদি দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষীর সম্মুখে ইজাব কবুল হয়,মুখে হোক বা লিখিত হোক,বিয়ে হয়ে যাবে।মাতাপিতা জানুক বা না জানুক।তবে ছেলের কু'ফু নিম্ন মানের হলে মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।

আর যদি সাক্ষী উপস্থিত না থাকে,তাহলে বিয়ে হবে না।

পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।অনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলে মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে। বিস্তারিত জানুন- 2730


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
সবাই জানতো কাবিনের ইজাব নেওয়া হচ্ছে। মেয়েকে হাতে জোর করে কলম ধরিয়ে দেওয়া হয়েছে যাতে কাবিননামা সাইন করে। এরপর যখন দোয়া করে তখন কাজী বলেন নবদম্পতির জন্য দোয়া করবেন। তখন বাড়ির সবাই অবাক। কী হলো? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...