আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
385 views
in সাওম (Fasting) by (2 points)
কীভাবে বুঝবো যে সাওম ফরজ হয়েছে কিনা ?

যদি স্বপ্নদোষ না হয় তাহলে কী সাওম ফরজ হবে না ?

বালেগ কাকে বলে ?

পরীক্ষার জন্য সাওম বিরতি দেওয়া যাবে ?

দীর্ঘ দিন স্বপ্নদোষ না হলে কী কোনো ক্ষতি আছে ?

অনেক বাবা মা সাওম পালন করতে দেয় না । এতে কী করতে হবে ?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/13073 নং ফাতাওয়ায় বলেছি যে,
বালেগ হওয়ার কয়েকটি আলামত রয়েছে যথা-সাধারণত ১৫ বৎসর বয়স থেকে ছেলে বালিগ হয়।এবং ১৩ বৎসর বয়স থেকে মেয়ে বালিগ হয়।তবে স্থান কাল ও খাদ্যাভ্যাস হিসেবে এর আগেও শারিরিক উন্নতি হয়ে বালিগ হতে পারে।ছেলেদের বালেগ হওয়ার আলামত,স্বপ্নদোষ হওয়া।আর মেয়েদের বালিগ হওয়ার আলামত,হায়েয শুরু হওয়া।এ আলামত গুলো যখনই পাওয়া যাবে তখনই বালেগ হিসেবে গণ্য করা হবে।

قال أبو حنيفة: مدة البلوغ بالسن في الغلام ثماني عشرة سنة، وفي الجارية سبع عشرة سنة.
وقال أبو يوسف، ومحمد: في الغلام والجارية خمس عشرة سنة
েইমাম আবু-হানিফা রাহ বলেন, ছেলে ১৮ বছরের সময় বালিগ হয়। আর মেয়ে ১৭ বছরের সময় বালিগ হয়। আর ইমাম আবু- ইউসুফ রাহ বলেন, ছেলে মেয়ে উভয়-ই ১৫ বছরের সময় বালিগ হয়।
(৭১৭ নং মাসআলা,কুদুরী)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বালেগ হওয়ার পর থেকেই নামায রোযা করতে হবে।
পরীক্ষার জন্য সাওমকে বাদ দেয়া যাবে না। দীর্ঘদিন স্বপ্নদোষ না হলে কোনো ক্ষতি নেই।তবে খুবদ্রুত বিয়ের চেষ্টা করা জরুরী। মাতাপিতা ফরয সাওমকে পালন করতে বাধা দিলে, মাতাপিতার সেই আদেশ কে মান্য করা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 625 views
+1 vote
1 answer 472 views
0 votes
1 answer 428 views
...