আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
335 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
মুসলমান মেয়েদের পর্দার জন্য কী ধরণের পোশাক পরিধান করা জরুরী?
ইদানিং অনেককে দেখা যায় যারা মাথার চুল ও গলা, ঘাড় ঢাকতে স্কার্ফ জাতীয় কাপড় পড়ে (যেটাকে অনেকে হিজাব বলে) এবং বাদবাকী শরীরে আঁটসাট জামা পড়ে যাতে করে শরীরের আকৃতি-অবয়ব স্পষ্ট বুঝা যায়। যেমন- পশ্চিমাদের অনুকরণে টাইট লেগিংস, জিন্স প্যান্ট ও টিশার্ট/টপ্স/ফতুয়ার সাথে মাথায় চুল ঢেকে স্কার্ফ পরিধান করে।

আবার অনেককে দেখা যায় ওড়না ও মাথায় কাপড়সহ থ্রী-পিস পরিধান করে কিন্তু  হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ও পায়ের টাখনু পর্যন্ত ঢাকা থাকেনা।

১) এইসকল পোশাকের ক্ষেত্রে শরীয়তের বক্তব্য কি?
এধরণের পোশাকে কি পর্দার বিধান পালন করা হয়?

২) যদি এধরণের পোশাকে পর্দা আদায় না হয় এবং এধরণের পোশাক মুসলমান মেয়েদের জন্য হারাম হয় থাকে, তাহলে যারা এধরণের পোশাক পড়ে মনে করে যে পর্দা আদায় হলো- তাদের ক্ষেত্রে শরীয়তের বক্তব্য কি? এক্ষেত্রে কি হারামকে হালাল মনে করার কারণে তাদের উপর ঈমান ভঙ্গের মাসআলা সাব্যস্ত হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/572 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নারীরা সর্বদাই পুরপুরুষ থেকে নিজেকে আড়াল করে রাখবে।সম্পূর্ণ আড়াল করে রাখবে।নিজের অবয়ব অন্যকে আন্দাজ করতে দেবে না।আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ ۚ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।(৫৫/৩৪)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার বর্ণিত পোষাক পরিধান করে জনসম্মুখে যাওয়া কখনো জায়েয হবে না।এদ্বারা পর্দা রক্ষা হবে না। নারীদের জন্য হেজাব পরিধান করা ফরয।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...