আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
473 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

কয়েকটা বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম উস্তাদ।


১/ ফিক্বহের উসুল অনুযায়ী একই বিষয়ে তাকরীরী হাদীস প্রাধান্য পাবে, নাকি ফে'লী?
উদাহরণ হিসেবে রসূল ﷺ এর যুগে বাবরি চুল এবং ছোট করে ছাঁটা চুল উভয়েরই প্রচলন ছিল। এখন ফে'লী হিসেবে কি বাবরি চুল রাখাটা সুন্নাহ হিসেবে বিবেচিত হবে? আর ছোট করে ছাঁটাটাও কি সুন্নাহ এর পর্যায়ে যাবে?


২/ কেও বিয়ে করতে চাচ্ছে নেক নিয়তে। কিন্তু বাবা-মা চাচ্ছে, বিয়ের পর তাদের বিসিএস পরীক্ষা হওয়ার আগ অব্দি তারা একসাথে না থাকুক। এ পরীক্ষাটা তিন-চারমাসের মধ্যেই। এখন বাবা-মা আদেশ করলেও শরীয়ত তাদেরকে সে আদেশ করার অধিকার প্রদান করে কিনা? আর সেই সন্তানই কি স্ত্রীর হক্বের বিপরীতে বাবা-মা'র আদেশ/অনুরোধ মানতে বাধ্য কিনা?


৩/ স্বামীর যদি পর্যাপ্ত আয় থাকে, তাহলে কি স্ত্রীর পর্দার সহিত বাইরে চাকরি করাটা নাজায়েজ/হারামের কাতারে পড়তে পারে, বর্তমানের এ যুগের বিবেচনায়?

জাঝাকাল্লহু খইর উস্তাদ...

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/3411 নং ফাতাওয়ায় বলেছি যে,
চুল কাটা ও শরয়ী বিধি-বিধান।
চুল  সম্পর্কে শরয়ী বিধান হচ্ছে,পরিবেশ ও পরিস্থিতি এবং আবহাওয়া সাথে সমতা রেখে বাবড়ি চুল ও চুলমুন্ডন,এ দু-থেকে যে কোনো একটিকে গ্রহণ করা যাবে,এতে কোনোপ্রকার বিধি-নিষেধ নেই।তবে বাবড়ি চুল রাখা সুন্নাত এবং চুল মুন্ডন করাও হানাফি মাযহাব মতে সুন্নাত,অর্থাৎ উভয়টিই সুন্নাত ।(ফাতওয়ায়ে রশিদিয়া)

সুপ্রি প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফে'লী হাদীস এবং তাকরীরি হাদীসের মধ্যে যদি সংঘর্ষ  না বাধে, তাহলে উভয়টিকেই মানা যায়।রাসূলুল্লাহ সাঃ বাবড়ি চুল সর্বদা রেখেছেন। এটা ফে'লী হাদীস।তাকরিরি হাদীস চুল মুন্ডানো।

উভয়টার মধ্যে সামঞ্জস্যতা সৃষ্টি সম্ভব।সুতরাং এখানে উভয়টিই মানা যাবে।উভয়টিকেই সুন্নত বলা যাবে।

(২)
বিয়ের পর স্বামী স্ত্রীকে সহবাস থেকে বাধা প্রদাণ করার অধিকার কারো নেই।

(৩)
না, উচিৎ হবে না। যেহেতু পর্দার সাথে হবে, তাই নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (19 points)
উস্তাদ, ক্লিয়ার উত্তর পেলাম না। ১ নং প্রশ্নে আমার মূল বিষয়টি জানার ছিল যে, ফিক্বহের উসুল মতে একই ফে'লী হাদিস প্রাধান্য পাবে, নাকি তাকরীরী? 
আর ৩ নং এর উত্তরে বললেন, উচিৎ হবে না। এর অর্থ কী নাজায়েজ? নাকি শুধুমাত্র অনুত্তম?
by (814,710 points)
আপনারা তো প্রশ্নই করেন, অস্পষ্ট।তো সুষ্পষ্ট উত্তর পাবেন কিভাবে?
by (814,710 points)
উচিৎ হবে না। এটার অর্থ তো এটাই যে, বিষয়টা র রুখসত রয়েছে।তবে না করাই উত্তম।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...