আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
719 views
in পবিত্রতা (Purity) by (1 point)
প্রসাব করেছিলাম গোসলের ১ ঘন্টা আগে, টিস্যু নিয়েছিলাম। গোসল ২ ঘন্টা পর প্রসাব করতে গিয়ে চেক করে দেখি যে খুবই সামান্য একটু টিস্যু লজ্জাস্থানের খাজে লেগে আছে।এখন আমার প্রশ্ন হচ্ছে গোসলের সময় তো লজ্জাস্থানও ধোয়া হয়ে গেছে তাহলে কি সাথে টিস্যু পেপার ও ধোয়া হয়ে গেছে???
অর্থাৎ উক্ত সামান্য টিস্যু কি গোসলের কারনে পাক হয়ে গেছে???

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-
https://www.ifatwa.info/1379 নং ফাতাওয়ায় বলেছি যে,
তালাকের ওয়াসওয়াসা আসলে মাথা নাড়ালে তালাক পতিত হবে না।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
সু-প্রিয় দ্বীনী প্রশ্ন কারী ভাই।
আপনার প্রশ্ন পড়ে মনে হচ্ছে যে, আপনি আমাদের নিকট থেকে ফাতাওয়া নিয়ে ক্ষান্ত হবেন না।বরং আরো অনেক জায়গা থেকে ফাতাওয়া গ্রহণ করার চেষ্টা করবেন।

সুতরাং প্রথমে আমাদেরকে আস্বস্থ করতে হবে যে, আপনি আমাদের ফাতাওয়াকে মনে প্রাণে গ্রহণ করবেন।

টিস্যুতে পানি লেগেছে, কিন্তৃ টিস্যুকে তো তিনবার নিংড়ানো হয়নি, তাই টিস্যু পাক পবিত্র হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
আসসালামু আলাইকুম। 
আপনি উত্তরে সবার শেষে বললেন যে টিস্যু তে পানি লেগেছে কিন্তু টিস্যু তো তিনবার নিংড়ানো হয় নি।ফলে টিস্যুটি নাপাক। এখন আমার প্রশ্ন হলো আমাদের শরীরের কোনো অংশে নাপাকি লাগলে আমরা শুধু সেই অংশ টি ধুয়ে ফেলি।পর্যাপ্ত পানি ব্যবহৃত হলে আমরা পাক হিসেবে গণ্য করি। এক্ষেত্রে আমরা আমাদের চামড়া তো আর নিংড়াতে পারব না( বলতে গেলে আমাদের পক্ষে অসাধারণ) তাহলে এক্ষেত্রে শরীর পাক হয় কিভাবে?
by (814,710 points)
শরীরকে নিংড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই।কাপড় বা বা কাপড় জাতীয় বস্তুকে নিংড়াতে হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 349 views
0 votes
1 answer 377 views
...