আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
390 views
in পবিত্রতা (Purity) by (15 points)
আসসালামু আলাইকুম হুজুর,,, আমার ঘরের দরজার হাতল লোহার। এখন যদি আমার হাতে নাপাকি লেগে থাকে আর হাতে বা হাতলে সামান্য অদ্রতা থাকে আর এর কারণে হাতলে নাপাকি লাগে আর পরে শুকিয়ে যায় এবং কোন চিহ্ন অবশিষ্ট না থাকে তাহলে কি তা পাক হবে??

1 Answer

0 votes
by (764,700 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ هِشَامٍ، بِهَذَا الْمَعْنَى قَالَ : "حُتِّيهِ ثُمَّ اقْرُصِيهِ بِالْمَاءِ ثُمَّ انْضَحِيهِ" -

হিশাম (রহঃ) সূত্রে উক্ত হাদীসের সমার্থক বর্ণনা আছে। তাতে রয়েছেঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন জিনিস দিয়ে তা দূর করে পানি দ্বারা ঘষে নিবে। তারপর তাতে পানি ছিটিয়ে ধুয়ে ফেলবে।
বুখারী (অধ্যায়ঃ হায়িয, অনুঃ হায়িযের রক্ত ধোয়া, হাঃ ৩০৭), মুসলিম (অধ্যায়ঃ অনুঃ রক্তের পবিত্রতা এবং তা ধোয়ার নিয়ম,আবু দাউদ ৩৬২।) 

শরীয়তের বিধান হলো,  ধাতু নির্মিত জিনিস, যেমন—তলোয়ার, ছুরি, চাকু, আয়না, সোনা, চাঁদি ও অন্যান্য ধাতুর গয়না অথবা তামা, পিতল, অ্যালুমিনিয়াম ও স্টিলের বাসন-বাটি প্রভৃতি নাপাক হয়ে গেলে মাটি দিয়ে ঘষে মেজে নিলে অথবা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেললে পাক হয়ে যাবে। এমনভাবে ঘষে মেজে নিতে হবে বা মুছে ফেলতে হবে যেন নাপাকির কোনো চিহ্ন বা গন্ধ না থাকে। অবশ্য জিনিসগুলো যেন নকশি করা না হয়।

ধাতু নির্মিত থালা-বাটি অথবা অন্য জিনিসপত্র যেমন,চাকু, ছুরি, চিমটা প্রভৃতি আগুনে দিলে পাক হয়।


★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তাহা পাক হবেনা।
পানি দিয়ে সেই হাতল ধুয়ে দিতে হবে,অথবা ভেজা কাপড় দিয়ে তিনবার মুছে দিতে হবে।
তাহলে সেটি পাক হবে।
,
তবে এভাবে শুকনো হাতল শুকনো হাতে স্পর্শ করার দ্বারা হাত নাপাক হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 391 views
0 votes
1 answer 307 views
0 votes
1 answer 305 views
...