আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
459 views
in পবিত্রতা (Purity) by (22 points)
১।ওযুর সময় ওযুর কোনো কাজ (যেমনঃ কব্জি পর্যন্ত হাত ধোঁয়া, নাক ধোঁয়া)  এগুলো ৩ বারের অধিক হলে কি ওযু হবে?

২।কাপড় ধোঁয়া হয়েছে, তারপর ও যদি রক্তের দাগ থাকে তাহলে কি কাপড় নাপাক থাকবে?

৩। সাজদা সাহু দিতে গিয়েও যদি ভুল হয় ( সাজদা সাহু দিয়ে সালাম না ফিরিয়ে, ভুলে আবার আত্তাহিয়াতু পড়ে ফেল্লে)  তাহলে কি নামাজ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ওযুর সময় ওযুর কোনো কাজ (যেমনঃ কব্জি পর্যন্ত হাত ধোঁয়া, নাক ধোঁয়া)  এগুলো ৩ বারের অধিক হলে ওযু হবে।তবে তা ইসরাফ হিসেবে গণ্য হবে।

আবদুল্লাহ বিন আমর (রা.) থেকে বর্ণিত, 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَىِّ بْنِ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّ بِسَعْدٍ وَهُوَ يَتَوَضَّأُ فَقَالَ " مَا هَذَا السَّرَفُ " . فَقَالَ أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ قَالَ " نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ " .
রাসুল (সা.) সাদ (রা.)-কে অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি অজুু করছিলেন। তিনি বলেন, এই অপচয় কেন? সাদ (রা.) বলেন, অজুতেও কি অপচয় আছে? তিনি বলেন, হ্যাঁ, যদিও তুমি প্রবহমান নদীতে থাকো। ’ (ইবনে মাজাহ, হাদিস : ৪২৫)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
তিনবারের অতিরিক্ত অঙ্গ ধৌত করা ইসফরা বা অপচয়ের শামিল।তবে এর জন্য অজু গোসল অশুদ্ধ হবে না। বরং উক্ত অজু গোসল হবে।এবং ঐ অজু গোসল দ্বারা পবিত্রতা অর্জিত হবে।
(২)
কাপড় ধোঁয়া হয়েছে, তারপর ও যদি রক্তের দাগ থাকে তাহলে কাপড় নাপাক থাকবে না।

(৩)
সাজদা সাহু দিতে গিয়েও যদি ভুল হলে নামায হবে।এক নামাযে বারংবার সিজদায়ে সাহু আসে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 456 views
0 votes
1 answer 285 views
...