আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
895 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
শাইখ,আজ বিতরের সালাত পড়ার সময় "রব্বানা ওয়া লাকাল হামদ" এর জায়গায় আমি ভুল কিছু পড়েছি।ভুল যে পড়েছি এটা মনে হচ্ছে তবে কি পড়েছি মনে নেই,সুবহানাল্লাহ লাকাল হামদ এরকম কিছি হবে।তো নামাজেই মনে হয়েছে,তবে আমি নামাজ না ভেঙে সাহু সিজদা দিয়েছি।উল্লেখ্য,আমার এই তাসবীহতে ভুল হয়ে যায় হঠাৎ  হঠাৎ ।

এখন প্রশ্ন হল আমার কি এই সালাত আবার দোহরাতে হবে??এরকম ভুল তাসবীহ হয়ে গেলে কি হুকুম??

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
নামাযের রয়েছে কিছু ফরয এবং কিছু ওয়াজিব ও কিছু সুন্নত ও মুস্তাহাব।
নামাযে রাব্বানা ওয়া-লাকাল হামদ বলা সুন্নত।সুন্নত তরক হলে নামায ফাসিদ হয় না।এবং  সিজতায়ে সাহুও দিতে হয় না।কেননা সিজদায়ে সাহু ওয়াজিব হয় শুধুমাত্র নামাযের কোনো ওয়াজিব তরক হলে বা নির্দিষ্ট স্থানে ফরয আদায় না করলে।নামাযের কোনো ফরয তরক করলে নামাযই ফাসিদ হয়ে যাবে।এক্ষেত্রে সিজদায়ে সাহু দিলেও আর নামায বিশুদ্ধ হবে না।

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রায় সময় এমন হলে,আপনি অত্যন্ত খেয়াল করে মনোযোগের সাথে নামায পড়বেন।যাতে ভবিষ্যতে আর এমনটা না হয়।নতুবা নামায মাকরুহ হয়ে যাবে।আপনার বর্ণনাকৃত অবস্থায় আপনার নামায হয়ে গেছে।কোনো প্রকার সিজদায়ে সাহুর কোনো প্রয়োজন ছিল না।তারপরও যখন দিয়েছেন,এবং ঐ ওয়াক্তও চলে গেছে,এজন্য আপনার নামায হয়ে গেছে।বিনা প্রয়োজনে কেউ সিজদায়ে সাহু দিলে উক্ত ওয়াক্তের ভিতর সতর্কতামূলক ফুকাহায়ে কেরাম নামাযকে দোহড়ানোর পরামর্শ দিয়ে থাকেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 532 views
0 votes
1 answer 1,489 views
0 votes
1 answer 673 views
...