আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
375 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (31 points)
অস্সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

(১)আমার সরকারি বৃত্তির টাকা ব্যাংকের মাধ্যমে আসে।এখন শেষবারের মতো টাকা নেওয়া হয়ে গেছে।কিন্তু একাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তোলা যায় না।কিছু টাকা রয়ে যায়।যেই পরিমান টাকা রয়ে গেছে আমি কি সেই পরিমান টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দেবো?

(২)ইসলাম শিক্ষা বই বা বিভিন্ন বই বা কাগজে যদি আল্লাহর নাম রসুলুল্লাহ(স)এর নাম ইত্যাদি লেখা থাকে সেগুলো সাধারণ প্রয়োজন শেষে কি করতে হবে।যেমন এক শ্রেণীর ইসলাম শিক্ষা বই ঐ শ্রেণীর পর আর লাগে না।সেক্ষেত্রে সেই বইগুলো কি করতে হবে?

(৩)আমরা মোবাইল এ যেসব ইমোজি ব্যবহার করি সেগুলো কাগজে আকলে কি গুনাহ হবে যেগুলো শুধু বৃত্তের মধ্যে ফোটা এবং সোজা বা বাকা রেখার সাহায্যে আকা হয়।

(৪)ফরজ নামাযের পর আয়াতুল কুরসি পড়ার আমলটি নামাজ কাজা হয়ে গেলে কি কাজা নামাজের পর পরে নিলে হবে?

1 Answer

0 votes
by (807,300 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু ঐ আপনার হাতেই আসেনি,এবং কোনো গরিবকেও দিচ্ছেন না, তাই সওয়াবের নিয়ত ব্যতিত এখানে সদকাহ করার কোনো প্রশ্নই আসে না। প্রথমে ব্যাংক থেকে তুলে আনার চেষ্টা করুন।সম্ভব না হলে ছেড়ে আসবেন।

(২)
ইসলাম শিক্ষা বই পড়া শেষে অন্য কাউকে দিয়ে দিবেন।অথবা সযত্নে সংরক্ষণ করে রাখবেন।ভবিষ্যতে এই বই থেকে কিছু শিখতে পারবেন।

(৩)
মোবাইল এ যেসব ইমোজি ব্যবহার করা হয়, সেগুলো কাগজে অঙ্কন করলেও গুনাহ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/974

(৪)
ফজর নামাযের পর যেই সমস্ত দু'আর কথা বর্ণিত রয়েছে, এগুলো সুন্নত বা নফল। সুতরাং এগুলোকে না পড়লে পরবর্তীতে পড়া জরুরী নয়। হ্যা,যদি কারো নিয়মিত আ'মল অংশ এগুলো থাকে,তাহলে মিস হয়ে গেলে, যে সময়-ই মনে হবে, তখন পড়ে নিলেই হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,300 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...