আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
326 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (24 points)
আমি আজকে স্বপ্নে দেখেছি এক নওমুসলিম আমাকে বিয়েরর প্রস্তাব দেয়। আমাকে তার খুব পছন্দ হয় আর তাকেও আমার খুব পছন্দ হয়। সে যেহেতু নতুন মুসলিম হয়েছে তাই তাকে আমি জিজ্ঞেস করি আমাদের ধর্মে গানবাজনা হারাম সে জানে কিনা। সে বলে সে জানে। তাপর মনে মনে ভাবি তাকে আরো পড়াশোনা করতে বলবো ইসলাম সম্পর্কে।আমার পরিবার বেকার ছেলের সাথে আমার বিয়ে দিবেনা। তাই তাকে আমি বলি এক দেড় মাসের মধ্যে ১৬-১৮ হাজার টাকার বেতনে কোনো চাকরি করতে পারবে কিনা, এতে সে সম্মতি জানায় যে সে চেষ্টা করবে। ছেলেটা কোনো বাঙালি ছেলে ছিলো না। হয়তো উপজাতি নয়তো কোরিয়া বা চায়নার কেও ছিলো চেহারা দেখে মনে হলো।
অনেকেই বলে সারাদিন যা ভাববো রাতে নাকি সে বিষয়েই স্বপ্ন দেখবো, অথচ নওমুসলিম এর সাথে বিয়ে নিয়ে আমি কখনো ভাবিনি।
এই স্বপ্নের কি কোনো ব্যাখ্যা থাকতে পারে?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/37196 নং ফাতাওয়ায় বলেছি যে,
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ».
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি যদি অবিবাহিত হন, তাহলে অবশ্যই অতি নিকটে বিয়ের পয়গাম আসবে। আর যদি অবিবাহিত হন,তাহলে রিযিকে বরকত হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 341 views
0 votes
1 answer 398 views
asked Jul 14, 2022 in সালাত(Prayer) by Nowshin Nawal (2 points)
...