আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,042 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
প্রশ্নটি আমার বাবার,
 "আমার পিতা ও মাতার মৃত্যুর পর পৈত্রিক সম্পদ ভাই-বোনদের মধ্যে ভাগ করা হয় নাই। ইতোমধ্যে আমার বড় ভাই তাহার স্ত্রী-সন্তান রেখে মারা যান। আমার ছোট ভাই অবিবাহিত, সৌদি আরবে অবস্থানরত গাড়ী দুর্ঘটনায় পতিত হয় এবং ৪ মাস দেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার তিন বোন সকলেই আল্লাহর রহমতে সহিহ সালামত আছে। এমতাবস্থায় আমার পিতা , মাতা ও অবিবাহিত অবস্থায় মারা যাওয়া ছোট ভাই এর সম্পদ শরীয়ত এর ভিত্তিতে কীভাবে বন্টিত হবে ? ছোট ভাইয়ের সম্পদ আমার বড় ভাইএর ছেলেমেয়েরা পাবে কি?"

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার পিতা মাতার মৃত্যুর পর আপনার পিতা মাতার সম্পত্তিকে প্রথমে বন্টন করতে হবে।আপনার পিতামাতার বৈধ ওয়ারিছদের মধ্যে প্রথমে সম্পদ বন্টন করার পর,আপনারা যতজন ভাই/বোন আপনার পিতামাতার মৃত্যুর সময়ে জীবিত ছিলেন,সবাই সম্পদ পাবেন।

অতঃপর আপনার মৃত বড় ভাইয়ের সমুদয় সম্পত্তিকে উনার ওয়ারিছদের মধ্যে বন্টন করা হবে।

তারপর আপনার মৃত ছোট ভাইয়ের বৈধ ওয়ারিছদের মধ্যে উনার সমুদয় সম্পত্তিকে বন্টন করা হবে।

আপনারা সর্বমোট কয় ভাই এবং বোন? সেটা কিন্তু উল্লেখ করেন নি।তাই আমাদের স্পষ্ট করে বলতে হলে,আপনার পিতার মৃত্যুর পর আপনারা কয় ভাই বোন জীবিত ছিলেন।সেটা জানতে হবে বা জানা জরুরী।

আপনি কমেন্টে উল্লেখ করবেন।
আপনার পিতার মৃত্যুর সময়ে আপনারা কয় ভাই/বোন জীবিত ছিলেন।
আপনার চাচা ফুফু রা কা জীবিত ছিলেন।
আপনার দাদা দাদী কেউ কি জীবিত ছিলেন।
আপনার পিতা কি এক বিয়েই করেছিলেন।যদি একাধিক স্ত্রী থাকেন। তাহলে কয়জন?এগুলো পরিস্কার করে উল্লেখ করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
আমরা তিন ভাই তিন বোন । 
 -পিতার মৃত্যুর সময়ে  আমি সহ ৩ ভাই ও ৩ বোন জীবিত ছিলেন। উল্লেখ্য মাতার মৃত্যুর সময় আমি এবং ৩ বোন জীবিত ছিলেন। 
- পিতার মৃত্যুর সময় একজন ফুফু শুধু জীবিত ছিলেন কোন চাচা জীবিত ছিলেন না। মাতার মৃত্যুর সময় ও একজন ফুফু জীবিত ছিলেন শুধু।
- পিতার মৃত্যুর সময় দাদা-দাদী কেউ জীবিত ছিলেন না ।
- আমার পিতা একাধিক বিয়ে করেন নি। 

 উল্লেখ্য আমার পিতার সম্পত্তিতে ফুফুদের কোন দাবি বিদ্যমান নেই।  আমার প্রশ্নের মুল বিষয় হল আমার মৃত অবিবাহিত ছোটভাই এর সম্পত্তির বন্টন বিষয়ক। মৃত ছোট ভাইয়ের বৈধ ওয়ারিশ নির্ধারণ করা এবং উনার সমুদয় সম্পত্তিকে বন্টন কীভাবে করা হবে যেহেতু আমিই একমাত্র জীবিত ভাই এবং তিন জন বোন রয়েছেন । এছাড়াও মৃত বড় ভাই এর স্ত্রী সন্তান রয়েছে। এক্ষেত্রে কি তারা আমার মৃত ছোটভাই এর সম্পদ পাবেন? 

জাযাকাল্লাহু খাইরান ।
by (805,980 points)
+1
বিস্তারিত জানাচ্ছি ৭২ ঘন্টার ভিতরে।
by (805,980 points)
+1
আপনার ছোট ভাইয়ের ওয়ারিছদের মধ্যে
(১)আপনি(২)আপনার ১মবোন(৩)আপনার ২য় বোন(৪)আপনার ৩য় বোন।

আপনার বড় ভাইয়ের সন্তানরা কিছুই পাবে না।কেননা আপনার ছোট ভাইয়ের মৃত্যুর পূর্বেই আপনার বড় ভাই মারা গিয়েছিলেন।

আপনার ছোট ভাইয়ের পূর্ণ সম্পত্তিকে ৫ ভাগে বিভক্ত করে আপনি পাবেন,২অংশ।আর আপনার তিন বোন পাবে এক অংশ এক অংশ করে অবশিষ্ট  মোট তিন অংশ।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...