আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
589 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,

 লোকমুখে শুনেছি মহিলাদের হজ্জ থেকে ফিরে ৪০ দিন পর্যন্ত ঘরে ইবাদাত-বন্দেগি করে কাটালে মক্কা-মাদিনাহয় ইবাদাত করার সাওয়াব পাওয়া যায়। এ কথার ভিত্তি আছে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"'মহিলাদের হজ্জ থেকে ফিরে এসে ৪০ দিন পর্যন্ত ঘরে ইবাদাত-বন্দেগি করে কাটালে মক্কা-মাদিনায় ইবাদাত করার সমপরিমাণ সাওয়াব পাওয়া যাবে না। এ মর্মে কুরআন হাদীসে কিছুই আসে নি।

ঘরে ইবাদত বন্দেগি তো সবসময় করাই উচিৎ।এবং মুসলমান যুবক যুবতির জন্য একান্ত কাম্য। তবে এ নিয়ে শরীয়তে কোনো বিধান আরোপ করা হয়নি।


وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ أَنَّ النَّبيَّ ﷺ قَالَ كَفَى بِالمَرْءِ كَذِباً أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ رواه مسلم
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা কিছু শোনে (বিনা বিচারে) তা-ই বর্ণনা করে।’’ (মুসলিম ৭)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
উস্তায, হজ্জ করে আসার পর ৪০ দিন পর্যন্ত দু'আ কবুল হয়— এই কথারও কি ভিত্তি আছে?
by (814,710 points)
না, এ কথার কোনো ভিত্তি নাই।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...