আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
713 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (38 points)
reshown by
আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি আমার জাওয সাহেবকে প্রচুর মানা করা সত্ত্বেত্বে তিনি বিভিন্ন কথা  বলার সময় ডিভোর্স এর কথা বলে ফেলেন যেমন এটা করলে ডিভোর্স, সেটা করলে দিয়ে দিবো ডিভোর্স এরকম,এটা অভ্যাসবশত হয়ে যায় প্রায়ই। যাতে আমি আর না করি সে কাজ,তাই এরকম শর্ত জুড়ে দেয়।উনার মাথায় কিছু একটা ঢুকলে সেটা আর বের হতে চায় না সহজে। আগে এরকম হতো না,এই ডিভোর্স টপিকটা সম্পর্কে তিনি জানতেনও না তেমন।কিছুভাবে শুনতে শুনতে এমন অভ্যাস হয়ে গেছে।আমি চেষ্টা করি সেই শর্তগুলো মেনে চলার।

গতদিন আমাকে বলেছেন,তুমি যদি কোনো ছেলের আইডি ঘাটো তাহলে ডিভোর্স।  আমি এমনিতেও ঘাটি না। কিন্তু হঠাৎ একটা খাবারদাবার বিষয়ক আয়োজনের পোস্টে বাবুর্চির কমেন্ট দেখে ঐ আইডিতে ঢুকি,রান্নার আইটেম দেখার জন্য,আর কেমন বাবুর্চি আনবে তা দেখার জন্য,রান্না কেমন। কিছুক্ষণ আইডিতে খাবারের ছবি দেখতে থাকি।বাবুর্চি যে ছেলে একজন আমার মাথায় আসা মাত্র তৎক্ষণাত বের হয়ে যাই আইডি থেকে। এখন আমার মাথা কাজ করছে না,খুব খারাপ লাগছে হুজুর! এখন কী করণীয়!! খুবই পেরেশান।আল্লাহ মাফ করুন।
by
নিয়ত ছাড়া ভয় দেখানোর উদ্দেশ্যে বলা হয়েছে যাওজের ভাষ্যে। 

1 Answer

0 votes
by (805,980 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ফাতাওয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ আছে,
وَلَوْ قَالَ: إنْ دَخَلْتُمَا هَذِهِ الدَّارَ أَوْ كَلَّمْتُمَا فُلَانًا أَوْ لَبِسْتُمَا هَذَا الثَّوْبَ أَوْ رَكِبْتُمَا هَذِهِ الدَّابَّةَ أَوْ أَكَلْتُمَا مِنْ هَذَا الطَّعَامِ أَوْ شَرِبْتُمَا مِنْ هَذَا الشَّرَابِ فَمَا لَمْ يُوجَدْ مِنْهُمَا جَمِيعًا لَا يَقَعُ الطَّلَاقُ كَذَا فِي التَّتَارْخَانِيَّة.
তরজমা- যদি স্বামী বলে(তার দুই স্ত্রীকে উদ্দেশ্য করে বলে),যদি তোমরা এই ঘরে প্রবেশ কর অথবা এই পুরুষের সাথে কথা বল অথবা এই কাপর পরিধান কর অথবা এই বাহনে আরোহন কর অথবা এই খাদ্য থেকে খাও অথবা এই পানীয় থেকে পান কর তাহলে তোমরা তালাক।পরবর্তিতে যদি এই দুজন থেকে সবগুলা না পাওয়া যায়,তাহলে তালাক হবে না।এবং তা তাতারখানিয়ায় বর্ণিত আছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া১/৪২৮)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তুমি যদি কোনো ছেলের আইডি ঘাটো তাহলে ডিভোর্স।  
যেহেতু আপনি ছেলের আইডি ঘেটেছেন, তাই এক তালাক হয়ে গেছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...