আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
465 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (16 points)
১.স্ত্রী যদি বিয়ের পর থেকে ৭/৮ বার বলে আমাকে ছেড়ে দাও। আমি চলে যাবো। তুমি আরেকটা বিয়ে করে নাও। তাহলে কি তালাক হবে??  ( স্ত্রীর তালাকের নিয়তে কথাগুলো বলেছে কিন্তু সে আবার তার স্বামীকে ছাড়তেও চায় না শুধু রাগ থেকে তালাকের কথা ভেবে এসব বলছে। কিন্তু জানতো মেয়েরা তালাক দিতে পারে না তাই রাগে এসব বলতো যেনো স্বামী তালাক দেয়।)।
কিন্তু স্বামী কখনো এইসব বিষয়ে কথা বলে নি। স্ত্রীকে এসব বলতে মানা করছে।
কাবিন নামায় স্ত্রীর তালাক দেওয়ার অধিকার দেওয়া হইছে কিন্তু স্বামী স্ত্রী কেউই এ ব্যাপারে জানতো না। এক্ষেত্রে তাদের কি তালাক হয়ে গেছে। আর যদি তালাক হয়ে থাকে তাহলে এখন কি আর একসাথে থাকা যাবে?? বা ফিরিয়ে নেওয়া যাবে???

২.কাবিননামার তালাকের অধিকার স্ত্রী চায় না।বা স্বামী তাকে তালাকের অধিকার দেক তাও চায় না। তাহলে কি কাবিননামায় তালাকের অধিকার নেই লিখলেই হবে?? বা  স্বামী মুখে বললেই হবে যে অধিকার নেই???

৩. স্বামী স্ত্রী দুজনই জানতো তালাক শুধু স্বামী দিতে পারে তাহলে স্ত্রীর এসব কথায় কি তালাক হয়ে গেছে??

1 Answer

0 votes
by (814,680 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তালাক প্রদান করা সম্পূর্ণ স্বামীর অধীকার।হ্যা শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীকে নিজের উপর তালাক প্রদানের অনুমোদন দিয়েছে।যেমন,স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি প্রদান করলে,স্ত্রী নিজেকে তালাক দিতে পারবে।তাছাড়া স্বামী খোরপোষ না দিলে,স্ত্রী কাযী সাহেবের নিকট অভিযোগ দায়ের করতে পারবে।কিংবা স্বামী নিখোঁজ হলে বা ধ্বজভঙ্গ হলে কোর্ট বিবাহ ভঙ্গের রায় দিতে পারবে।

স্বামীর খোঁজখবর না থাকলে স্ত্রী চার বছর পর্যন্ত অপেক্ষা করবে।চার বছর অপেক্ষার পরও যদি স্বামীর কোনো খোঁজখবর না মিলে,কোর্ট স্বামীর পক্ষ্য থেকে বিবাহ ভঙ্গ করে দিবে।স্ত্রী তালাক দিতে পারবে না।তালাক দেয়ার অধীকার স্ত্রীর নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4506


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
স্বামী সেচ্ছায় তালাকের অধিকার না দিলে, শুধুমাত্র ১৮ নয় কলামে লিখার দ্বারা স্ত্রী তালাকের অধিকারপ্রাপ্ত হবে না। তাছাড়া স্ত্রী তালাকের অধিকারপ্রাপ্ত হোক না হোক,  স্ত্রী তালাক চাওয়ার কারণে স্ত্রী তালাক হবে না।

(২) কিছুই লিখার প্রয়োজন নাই।

(৩) না, তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...