আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
518 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
reshown by
১) আসসালামু আলাইকুম। আমার এক বান্ধুবী স্কুল জব করে , টিচার তাই কয়টা স্টুডেন্ট ও পড়তে আসে। তার মধ্যে একটা স্টুডেন্ট হিন্দু ।ওকে পড়ানোর সময় ওর হিন্দু সাবজেক্ট ও বুঝিয়ে দিতে হয়। ওর  হিন্দু সাবজেক্ট এর শিট বা নোট ও বানিয়ে দিতে হয়।  এখন এটা কি ঠিক হবে?  এর জন্য কি ওর গুনাহ হচ্ছে? ওকে  পড়ানো ঠিক হবে? নাকি ছেড়ে দিবে?
যে স্কুলে জব করে , বেশিরভাগ ফিমেল হলেও প্রিন্সিপাল , হেড সব পুরুষ । অনেক প্রয়োজন এ তাদের সাথে কথা বলতেই হয় । এখন কি করবে? ওর কি গুনাহ হচ্ছে? এই চাকরি কি ছেড়ে দেওয়া উচিত?  জব টা তার আর্থিক সমস্যা এর জন্য প্রয়োজন করা।   কিন্তু তাও সে দ্বীনের পথেই চলতে চায়।  তার এখন কি করা উচিত জানাবেন

1 Answer

+1 vote
by (805,290 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হিন্দু ছাত্রকে পড়ানো যাবে। শীট তৈরী করে তাকে দেয়াও যাবে। তবে হিন্দু ধর্ম শিখানো যাবে না। হিন্দু ধর্ম নিয়ে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,290 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...