আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
2,179 views
in সালাত(Prayer) by (48 points)
কেও যদি ভুলে সামিয়াল্লাহু লিমান হামিদা না বলে থাকে তাহলে নামাজের কি ক্ষতি হবে? এটা বলা কি ওয়াজিব?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ক্বেরাত ব্যতীত অন্যান্য তাসবিহাত মুক্তাদিকেও বলতে হবে।ফরয হলে বলা ফরয।ওয়াজিব হলে বলা ওয়াজিব।আর সুন্নত হলে বলা সুন্নত।সুতরাং
  1. মুক্তাদির জন্য তাকবীরে তাহরিমা বলা ফরয।এতটুকু জোরে যে সে নিজে শুনতে পারবে।
  2. জ্বী, পড়তে হবে।
  3. সামি আল্লাহ বলা লাগবে না।তবে রাব্বানা লাকাল হামদ বলতে হবে।
  4. তাকবীরে ইনতেকালাত বলা সুন্নত।
  5. সালাম বলা ওয়াজিব।
বিস্তারিত জানতে ভিজিট করুন- 3527

তবে মুনফারিদ তথা নিজ নিজে একাকী নামায পড়লে, ”সামিআল্লাহ” বলা উনার জন্য সুন্নত।এবং রাব্বানা লাকাল হামদ বলাও উনার জন্য সুন্নত।

সু-প্রিয় পাঠক বর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জামাতে হোক বা একাকী নামায হোক,সামিআল্লাহু লিমান হামিদা যদি কেউ না বলে,তাহলে তার নামাযে কোনো সমস্যা হবে না।কেননা এটা নামাযের সুন্নত সমূহের একটি।আর সুন্নত তরক হয়ে গেলে নামাযে কোনো সমস্যা হয় না। 






(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 504 views
0 votes
1 answer 1,141 views
0 votes
1 answer 500 views
0 votes
1 answer 828 views
...