আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
597 views
in সালাত(Prayer) by (6 points)
closed by
আসসালামু আলাইকুম,
এমন ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি যে মিলাদ কিয়াম করে, দাঁড়ি কেটে ছোট করে, সে হাফেজ হওয়া সত্ত্বেও মাঝে মাঝে সূরা ফাতেহা ভূল পড়ে এবং ফজরের নামাজে  অমনযোগী থাকে । এবং নামাজের দায়িত্বে গুরুত্বহীন।
closed

1 Answer

0 votes
by (807,660 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূল সাঃ গায়েবের খবর জানতেন।এমন আকিদা শিরকী আকিদা তথা আল্লাহর সাথে কাউকে শরীক করা।যা ঈমান নিয়ে নিবে।সুতরাং এমন আকিদার কারো পিছনে নামায বিশুদ্ধ হবে না। 2915
তাছাড়া অন্যান্য বিষয়, মিলাদ কিয়াম,দাড়ি ছাটাই কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। 
কবিরাহ গোনাহে বরাবর লিপ্ত ব্যক্তির পিছনে নামায পড়লে নামায যদিও আদায় হয়ে যাবে।তথাপি তাদের পিছনে নামায পড়া মাকরুহ।বিস্তারিত জানতে ভিজিট করুন- 291
ফাসিকের পিছনে নামায পড়লে কেন সেই নামাযকে দোহড়াতে হয়? সে সম্পর্কে জানতে ভিজিট করুন- 1872
নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।বিস্তারিত জানুন- 4350


সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কিরাতে লাহনে জালী না হয়ে থাকে,তাহলে এমন ইমামের পিছনে নামায শুদ্ধ হবে।তাছাড়া অন্যান্য কবিরাহ গোনাহের কারণে উক্ত ব্যক্তির পিছনে নামায পড়া মাকরুহ হবে।ফিতনার আশংকা না থাকলে উক্ত ইমামকে বদলিয়ে ফেলাই উত্তম।নতুবা উক্ত ইমামের পিছনে নামায পড়ে নিবেন।কিংবা দূরবর্তী কোনো মসজিদে নামায পড়ে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 371 views
0 votes
1 answer 264 views
...