আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
377 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (25 points)
আসসালামু আলাইকুম।

১.কেউ যদি না জানে যে নবিগন নিষ্পাপ ছিলেন কি না। তাহলে কি তার ঈমানের কোন সমস্যা হবে? বিবাহিত হলে বিবাহের কোন সমস্যা হবে?

২.   কারো যদি  নবিগন নিষ্পাপ ছিলেন কি না  এমন প্রশ্ন মনে হওয়ার পর   তার যদি ইউনুস (আ) এর ঘটনা মনে  পরে এবং সে যদি মনে করে যে ইউনুস(আ) পাপ করেছিল  বা অনান্য নবিগনের  ঘটনা মানুষ মুখে শুনেছিল সেগুলো মনে করে যদি সে যদি মনে করে অনান্য নবিগন পাপ করেছিল (আস্তাগফিরুল্লাহ)   । কিন্তু জানার পর ইস্তিগফার পরে। কিন্তু এভাবে মনে করার কারনে কি তার ঈমানের কোন সমস্যা হবে? বিবাহিত হলে বিবাহের কোন সমস্যা হবে?

৩.সে আকিদার বই পরবে পরবে বলে অলসতার কারনে পড়ে নি। তাহলেও কি অজ্ঞতা গ্রহনযোগ্য হবে?
৪.সে ইউনুস (আ) এর ঘটনা শুনেছিল। কিন্তু নবিগন নিষ্পাপ ছিলেন। একথা জানার পর তার ইউনুস( আ)  এর ঘটনার কথা মনে হওয়ার পর তার মনে প্রশ্ন জাগে যে ইউনুস( আ) তো পাপ করেছিল( আস্তাগফিরুল্লাহ)। কিন্ত ভালোভাবে জানার পর সে ইস্তিগফার পড়ে। এভাবে মনে হওয়ার কারনে তার ঈমানের
কোন সমস্যা হবে?  বিবাহিত হলে বিবাহের কোন সমস্যা হবে?


৫.আমার প্রশ্ন লিখতে কোন ভূল হল নাকি। এই রকম প্রশ্ন লিখার কারণে কি ঈমানের কোন সমস্যা হবে?

1 Answer

0 votes
by (804,930 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মু’আবিয়াহ ইবনুল হাকাম আস সুলামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
আমার এক দাসী ছিল সে উহুদ ও জাওওয়ানিয়াহ এলাকায় আমার বকরীপাল চরাত। একদিন আমি হঠাৎ সেখানে গিয়ে দেখলাম তার বকরী পাল থেকে বাঘে একটি বকরি নিয়ে গিয়েছে। আমি তো অন্যান্য আদম সন্তানের মতো একজন মানুষ। তাদের মতো আমিও ক্ষোভ ও চপেটাঘাত করলাম। এরপর আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম (এবং সব কথা বললাম) কেননা বিষয়টি আমার কাছে খুবই গুরুতর মনে হলো। আমি জিজ্ঞেস করলামঃ হে আল্লাহর রসূল! আমি কি তাকে (দাসী) মুক্ত করে দিব? তিনি বললেনঃ তাকে আমার কাছে নিয়ে আসো। সুতরাং আমি তাকে এনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে হাজির করলাম।
তিনি তাকে (দাসীকে) জিজ্ঞেস করলেনঃ (বলো তো) আল্লাহ কোথায়? সে বলল-আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (বলো তো) আমি কে? সে বললঃ আপনি আল্লাহর রসূল। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি তাকে মুক্ত করে দাও, সে একজন মু’মিনাহ নারী।
(সহীহ মুসলিম-৫৩৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/48394

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীন ভাই/বোন!
(১)
দেখুন উক্ত হাদীসে রাসূলুল্লাহ সাঃ ঐ বাদীকে জিজ্ঞাসা করলেন, যে, আল্লাহ কোথায়? আমি কে? বাদী উত্তরে বলল, আল্লাহ আসমানে,এবং আপনি আল্লাহর রাসূল । অতঃপর রাসূলুল্লাহ বললেন, সে একজন মু’মিনাহ নারী।

সুতরাং এক আল্লাহর সাক্ষ্য প্রদাণ এবং মুহাম্মদ সাঃ কে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য প্রদাণ, এগুলোই ঈমানের জন্য যথেষ্ট। নবিগন নিষ্পাপ ছিলেন কি না? এ সম্পর্কে না জানলেও ঈমানে কোনো সমস্যা হবে না।

(২)
তাওবাহ করে নিলে তার ঈমানে সমস্যা হবে না। বিয়েকেও দোহড়াতে হবে না।

(৩)
না, প্রশ্ন লিখার কারণে ঈমানে কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1379


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (804,930 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...