আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+3 votes
735 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (20 points)
edited by
আমার আম্মু সুতি কাপড় পড়ে।

(১) আলোর বিপরীতে সুতি কাপড়ের ভিতর আম্মুর যৌনাঙ্গ দেখলে কি হুরমতে মুসাহারাত হবে?

(২) অস্পষ্ট দেখা গেলে কি হুরমতে মুসাহারাত হবে?

(৩) আলোর সামনে সুতি কাপড়ের ভিতর আম্মুর যৌনাঙ্গ দেখলে কি হুরমতে মুসাহারাত হবে?

(৪) শরীয়ত অনুসারে যৌনাঙ্গ শুরু হওয়ার কতটুকু নিচ পর্যন্ত যৌনাঙ্গের উপরাংশ?

(৫) আর স্তন কি যৌনাঙ্গের অন্তর্ভুক্ত? (হুরমতে মুসাহারাত হওয়ার ক্ষেত্রে)

(৬) কাপড়ের ভিতর দিয়ে দেখেছি কিন্তু অস্পষ্ট মানে একটু ঝাপসা। উত্তেজনা ছিল কিন্তু সহবাসের মনোভাব ছিল না। তাহলে কি হুরমতে মুসাহারাত হবে?

1 Answer

0 votes
by (805,980 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

 وَالْمُعْتَبَرُ النَّظَرُ إلَى الْفَرْجِ الدَّاخِلِ هَكَذَا فِي الْهِدَايَةِ. وَعَلَيْهِ الْفَتْوَى هَكَذَا فِي الظَّهِيرِيَّةِ وَجَوَاهِرِ الْأَخْلَاطِيِّ. قَالُوا: لَوْ نَظَرَ إلَى فَرْجِهَا وَهِيَ قَائِمَةٌ لَا تَثْبُتُ حُرْمَةُ الْمُصَاهَرَةِ   ، وَإِنَّمَا يَقَعُ النَّظَرُ فِي الدَّاخِلِ إذَا كَانَتْ قَاعِدَةً مُتَّكِئَةً، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ. 
গ্রহণযোগ্য কথা হল, নারীর লজ্জাস্থানের ভিতরাংশের দিকে দৃষ্টি দেয়া। (হেদায়া) যদি স্বামী স্ত্রীর লজ্জাস্থানের দিকে থাকায়, এমতাবস্থায় যে,স্ত্রী দাড়ানো থাকে, তাহলে হুরমতে মুসাহারাহ প্রমাণিত হবে না।লজ্জাস্থানের ভিতরে তখনই দৃষ্টি পড়বে,যখন মহিলা পিছনে কিছুর সাথে ঢেক লাগিয়ে বসবে। (ফাতাওয়ায়ে কাযীখান)
وَلَوْ نَظَرَ إلَى فَرْجِ امْرَأَةٍ بِشَهْوَةٍ وَرَاءَ سِتْرٍ رَقِيقٍ أَوْ زُجَاجٍ يَسْتَبِينُ فَرْجَهَا تَثْبُتُ حُرْمَةُ الْمُصَاهَرَةِ  وَلَوْ نَظَرَ فِي مِرْآةٍ وَرَأَى فِيهَا فَرْجَ امْرَأَةٍ فَنَظَرَ عَنْ شَهْوَةٍ لَا تَحْرُمُ عَلَيْهِ أُمُّهَا وَابْنَتُهَا؛ لِأَنَّهُ لَمْ يَرَ فَرْجَهَا وَإِنَّمَا رَأَى عَكْسَ فَرْجِهَا 
যদি কেউ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে পাতলা পর্দার আড়াল দিয়ে বা শীষার আড়াল দিয়ে কামভাব সহকারে দৃষ্টি দেয়, এমতাবস্থায় যে, লজ্জাস্থানের ভিতরাংশ পরিস্কার ভাবে দেখা যায়, তাহলে হুরমতে মুসাহারাহ প্রমাণিত হয়ে যাবে। কিন্তু যদি কেউ কোনো মহিলার লজ্জাস্থানের দিকে কামভাব সহকারে আয়নাতে থাকায়। তাহলে হুরমত প্রমাণিত হবে না।কেননা সে তো লজ্জাস্থানকে দেখেনি বরং লজ্জাস্থানের আকস বা উল্টো দিককে দেখেছে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৭৪)



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) 
আলোর বিপরীতে সুতি কাপড়ের ভিতর আম্মুর যৌনাঙ্গ দেখলে, যদি যৌনাঙ্গের ভিতরের অংশকে দেখা হয়, তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে।

(২) 
অস্পষ্ট দেখা গেলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে না।

(৩) 
আলোর সামনে সুতি কাপড়ের ভিতর আম্মুর যৌনাঙ্গ দেখলে,যদি যৌনাঙ্গকে পরিস্কারভাবে দেখা যায়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমাণিত হবে। নতুবা প্রমাণিত হবে না।

(৪)
সাধারণ দৃষ্টি দ্বারা যৌনাঙ্গের যতটুকু দেখা যায়, ততটুকুই যৌনাঙ্গের বাহিরের অংশ। আর যতটুকু অংশ দেখা যায় না, ততটুকুই ভিতরের অংশ।

(৫)স্তন যৌনাঙ্গের অন্তর্ভুক্ত নয়। (হুরমতে মুসাহারাত হওয়ার ক্ষেত্রে)

(৬) 
প্রশ্নের বিবরণমতে, যেহেতু অস্পষ্ট ও ঝাপসা ছিল এবং কামভাবের মনোভাব ছিল না, তাই হুরমত প্রমাণিত হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...